Gold Smuggling-Arrest 1 : দীপাবলির আগে উত্তরবঙ্গে কোটি টাকারও বেশি মুল্যের সোনার বিস্কুট উদ্ধার, গ্রেপ্তার ১
Gold Smuggling-Arrest 1
লক্ষী শর্মা : বিপুল পরিমান সোনার বিস্কুট পাচার হওয়ার আগেই আটকে দিল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের শিলিগুড়ি শাখার আধিকারিকরা। ধৃতের নাম গৌরব কুমার সাহা (১৯)। ধৃতের বাড়ি অসমের ধুবরিতে। পাচারকারীরা শিলিগুড়িকে মূল করিডর করে কোটি কোটি টাকার বিদেশি সোনা পাচার করা হয়।
Table of Contents
ধৃতকে তল্লাশি চালিয়ে ধৃতর কাছথেকে উদ্ধার হয়েছে ১৯টি সোনার বিস্কুট। উদ্ধার হওয়া সোনার বিস্কুটের কনোপ্রকার বৈধ কাগজ দেখাতে পারেনি। ধৃতকে আজ অর্থাৎ মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক ধৃতকে ৪ নভেম্বর পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দেয়।
আরো পড়ুন : Malda Bomb Blast : পৌর এলকায় বোমা বিস্ফোরন, রক্তাক্ত অবস্থায় ৬ বছরের শিশুকে নিয়ে ছুটল হাসপাতালে

জানা গিয়েছে, উদ্ধার হওয়া সোনার বিস্কুটের মোট ওজন ১ কেজি ২১৫ গ্রাম। জার বাজার মূল্য ১ কোটি ৭২ লক্ষ ৫৭ হাজার ৯৬৬ টাকা। সূত্রের খবর, ধৃতকে জিজ্ঞাসাবাদের পর গোয়েন্দারা তদন্তে নেমে পাচারের ঘটনার সাথে যুক্ত কিছু স্বর্ণ ব্যাবসায়ীর নাম উঠে এসেছে।
আরো পড়ুন : Nabanna Meting : শেষ হল প্রায় দুই ঘন্টার গুরুত্বপূর্ণ বৈঠক, এবার কোন পথে ডাক্তাররা ?
এদিন গোপন সূত্রের ভিত্তিতে ময়নাগুড়ি থেকে আটক করে গৌরবকে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, সোমবার কোচবিহারের ভারত-বাংলাদেশ সীমান্ত হয়ে সড়ক পথে বাসে চেপে শিলিগুড়িতে পাচারেরের জন্য পরিকল্পনা ছিল ধৃত গৌরবের।

আরো পড়ুন : Internship Scheme-24 : বেকার যুবকরা পাবে মাসে ৫০০০ করে ভাতা, জেনে নিন আবেদনের শেষ তারিখ
