Lodged FIR against 8 : যোগী রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানে গুন্ডামি! এক ছাত্রকে বিবস্ত্র করে ব্যাপক মারধরের অভিযোগ
Lodged FIR against 8
অমিত শর্মা : শিক্ষা প্রতিষ্ঠানে রিতি মত গুন্ডামি। যোগী রাজ্য উত্তর প্রদেশের কানপুরের “হারকোর্ট বাটলার টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি” তৃতীয় বর্ষের ছাত্র গৌরব চৌহানকে বিবস্ত্র করে ব্যাপক মারধরের অভিযোগ উঠল ৮ পড়ুয়ার বিরুদ্ধে। ওই পড়ুয়া গৌরবের বড় অভিযোগ, সিনিয়াররা জন্মদিনের পার্টিতে জুনিয়ারদের আমন্ত্রন করে।
Table of Contents
জন্মদিনের পার্টিতে যেতেই তাঁরা বুঝতে পারেন তাঁদের র্যাগিং করার জন্যই ডাকা হয়েছে। অভিযোগে আরো জানানো হয় তাঁদের প্রথমে জামাকাপড় খুলতে বলা হয়। খুলতে না চাওয়ায়, সিনিয়াররা লাঠি,বেল্ট দিয়ে মারতে শুরু করে তাঁদেরকে।
Kanpur Technical Institute Student Lodges FIR Against 8 Seniors
The FIR has been registered against the seniors by student Gourav Chauhan, a third-year student of BTech Electronics at Nawabganj police station
আরো পড়ুন : A terrible fire in the hospital : সাতসকালে ESI হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ড, ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন

জানা গিয়েছে কানপুরে অবস্থিত ওই কলেজের বিটেক তৃতীয় বর্ষের এক ছাত্র র্যাগিংয়ের অভিযো তুলে থানায় অভিযোগ জানিয়েছেন অভিযুক্তদের বিরুদ্ধে। অভিযোগের পর ইতিমধ্যেই নবাবগঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
তলব করা হয়েছে হারকোর্ট বাটলার টেকনিক্যাল চতুর্থ বর্ষের আট অভিযুক্ত পড়ুয়াকে। পাশাপাশি কলেজ কতৃপক্ষও ঘটনার আলাদাকরে তদন্ত শুরু করেছে। ওই পড়ুয়ার পভযোগ সিনিয়াররা প্রায় মারধর করতেন জুনিয়ারদের। তাঁরা যা যা করতে বলত না মানলে জামাকাপড় খুলতেও বাধ্য করাহত।
আরো পড়ুন : Next Chief Justice Of India : অবসর নিতে চলেছে বিচারপতি চন্দ্রচূড়,কে হচ্ছে পরবর্তী প্রধান বিচারপতি ?
এই বিষয়ে ডেপুটি কমিশনার অফ পুলিশ (সেন্ট্রাল) দিনেশ ত্রিপাঠি জানান, নবাবগঞ্জ থানায় বিটেক ইলেকট্রনিক্সের তৃতীয় বর্ষের ছাত্র গৌরব চৌহান সিনিয়রদের বিরুদ্ধে বিএনএস ধারা ১০৯ (খুনের চেষ্টা),১১৫(২) সেচ্ছায় আঘাত করা, ১২৫ , ১৯১(২) দাঙ্গা, ৩৫১ (৩) অপরাধমূলক ভয় দেখানো এবং ৩৫২ (ইচ্ছাকৃতভাবে অপমান এবং র্যাগিং) ধারায় এফআইআরটি নথিভুক্ত করেছেন।
এই এফআইআর-এ যাদের নাম রয়েছে তাদের মধ্যে রয়েছেন আমান সিং, আমান কুশওয়াহা, নীতিন সিং, সুরজ গোন্ডক ,অঙ্কিত গুপ্তা, অভিষেক বন্দ্যোপাধ্যায়,আকাঙ্ক আত্রে এবং অনুপ জয়সওয়াল। এরা প্রত্যেকেই চতুর্থ বর্ষের ছাত্র।

আরো পড়ুন : Supreme Court : সুপ্রিম কোর্টে ঐতিহাসিক পরিবর্তন, বসল ন্যায়ের নতুন মূর্তি
