A terrible fire in the hospital : সাতসকালে ESI হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ড, ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
A terrible fire in the hospital
তীর্থঙ্কর মুখার্জি : শিয়ালদহের ইএসআই হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ড। ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ শুরু করেছে দমকলের একাধিক ইঞ্জিন। ঘটনাটি ঘটে শুক্রবার ভোর ৫টার নাগাদ। অগ্নিকান্ডের ধোঁয়ায় ঢেকে যায় হাসপাতাল।
Table of Contents
ফলে দমবন্ধের পরিস্থিতি তৈরি হয় রোগীদের। জানা গিয়েছে, ২৫৪ জন শয্যার হাসপাতালে ৮০ জনের মতো রোগী চিকিৎসাধীন ছিলেন। ধোঁয়ায় দমবন্ধ হয়ে শারীরিক অবস্থায় অবনতি হতে থাকে উত্তম বর্ধন নামে এক শ্বাসকষ্ট জনিত ক্যানসার রোগীর মৃত্যু হয়েছে বলে পরিবারে অভিযোগ।
আরো পড়ুন : Next Chief Justice Of India : অবসর নিতে চলেছে বিচারপতি চন্দ্রচূড়,কে হচ্ছে পরবর্তী প্রধান বিচারপতি ?

A terrible fire broke out at ESI Hospital in Sealdah
As many as 80 patients were under treatment in the 254-bed hospital
After the incident, panic spread among the patients and their families
কিন্তু হাসপাতালের তরফে উত্তম বর্ধনের মৃত্যুর খবর জানানো হয়নি। তাঁদের তরফে জানানো হয়েছে, তাঁকে ইএসআই (ESI) হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থান্তরিত করা হয়েছে।
আরো পড়ুন : Supreme Court : সুপ্রিম কোর্টে ঐতিহাসিক পরিবর্তন, বসল ন্যায়ের নতুন মূর্তি
এছাড়াও দুজন ক্রিটিক্যাল রোগীকে মানিকতলা ইএসআই হাসপাতালে স্থান্তরিত করা হয়েছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল মন্ত্রী সুজিত বোস। তিনি জানান, ভোর ৫টার নাগাদ হাসপাতালের দোতালায় আগুন লাগে।

দমকলের ১০টি ইঞ্জিন দিয়ে দ্রুততার সাথে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। দমকলের তরফে জানানো হয়েছে সটসার্কিট থেকে আগুন লেগে থাকতেপারে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। এইদিকে এদিনের ঘটনার পর আতঙ্ক ছরিয়ে পরে রোগী ও রোগীর পরিজনদের মধ্যে।
আরো পড়ুন : Rape & Murder : উদ্ধার হওয়া তরুণীর অর্ধদগ্ধ,নগ্ন দেহ উদ্ধারে ঘটনার নয়া মোড়,ফেসবুক স্টেটাস….
