Cyber Fraud: সাবধান ! সাইবার অপরাধীদের টার্গেটে পেনশনভোগীরা, কী জানাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক

Cyber Fraud: সাবধান ! সাইবার অপরাধীদের টার্গেটে পেনশনভোগীরা, কী জানাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক

Contents

Cyber Fraud

তীর্থঙ্কর মুখার্জি : সাইবার অপরাধীদের টার্গেটে এবার পেনশনভোগীরা। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই বিষয়ে সতর্কবার্তা দিয়ে জানা হয়, সাইবার অপরাধীদের এবার নতুন টার্গেট কেন্দ্র সরকারের পেনশনভোগীরা। মন্ত্রক সূত্রের খবর, সাইবার অপরাধীদের খপ্পরে পড়ে দেশের কয়েকহাজার পেনশনভোগীরা মোটা টাকা খুইয়েছেন।

Table of Contents

এর মধ্যে পশিমবঙ্গেও এই প্রতারণার শিকার হয়েছেন বেশ কয়েকজন। সরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি সতর্কবার্তা দিয়ে জানানো হয়, পেনশন অফিস থেকে ফোন করে লাইফ সার্টিফিকেট আপলোড করার কথা বলা হয়না। এরজন্য নিজস্ব একটি পোর্টাল রয়েছে।

আরো পড়ুন : Road Accident-Raiganj : নবমির রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, পুলিশ উদ্ধার করে পাঠাল হাসপাতালে

Cyber Fraud
Cyber Fraud
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Pensioners are now the target of cyber criminals

Several thousand pensioners of the country have lost a lot of money in the clutches of cyber criminals

The Ministry of Home Affairs advises against handing over documents to outsiders

আরো পড়ুন : Victim of rape for 4 years : BJP শাসিত রাজ্যে হাড়হিম করা ঘটনা, ৪ বছর ধরে মেয়েকে ধর্ষণ! পালাতক বাবা

সেখানে পেনশনভোগীরা নিজেরাই ঢুকে লাইফ সার্টিফিকেট সংক্রান্ত নথি আপলোড করতে পারবেন। আর পেনশনভোগী যে জীবিত তার লাইভ ভিডিও দেখাতে হয় ওই পোর্টাল থেকে। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে পরামর্শ দেওয়া হয় বাইরের কোনও ব্যক্তিকে নথি হস্তান্তর না করার জন্য।

Cyber Fraud
Cyber Fraud

এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের চাকরি থেকে অবসর নেওয়া বছর সত্তরের এক বৃদ্ধর কাছে কয়েকদিন আগে ফোন আসে। তাঁকে বলা হয় “পেশনার্স অফিস থেকে বলছি”। আপনার লাইফ সার্টিফিকেট এখনও জমা পড়েনি।

চব্বিশ ঘন্টার মধ্যে জমা করতে না পারলে পেনশন বন্ধ হয়ে যাবে। তাঁদের কথায় বিশ্বাস করে সমস্ত নথি দিয়ে বসেন। এরপর আধ ঘন্টার মধ্যেই তাঁর মোবাইলে মেসেজ আসে ব্যাঙ্কে থাকা পেনশন অ্যাকাউন্ট সমস্ত টাকা উঠে গিয়েছে।

Cyber Fraud
Cyber Fraud

আরো পড়ুন : Newborn daughter rescued from toilet : শৌচালয় থেকে উদ্ধার সদ্যোজাত কন্যাসন্তান,প্রাণে বাঁচাল সাফাইকর্মীরা

Leave a Comment