Election Result Live Update : শুরু ভোট গণনা, J&K-এগিয়ে ইন্ডিয়ে জোট, হরিয়ানায় কে এগিয়ে কে পিছিয়ে ?

Election Result Live Update : শুরু ভোট গণনা, J&K-এগিয়ে ইন্ডিয়ে জোট, হরিয়ানায় কে এগিয়ে কে পিছিয়ে ?

Contents

Election Result Live Update

পিঙ্কি শর্মা : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ৮টা থেকে শুরু হয়ে গিয়েছে হরিয়ানা এবং জম্মু- কাশ্মীরের ভোট গণনা। জম্মু- কাশ্মীরে এগিয়ে কংগ্রেস (ইন্ডিয়া জোট)। হরিয়ানায় প্রাথমিক ট্রেন্ডে কংগ্রেস এগিয়ে থাকলেও বেলা বাড়তেই এগিয়ে রয়েছে বিজেপি।

এই ট্রন্ডে, আশায় বুক বাঁধছেন হরিয়ানার কংগ্রেস কর্মীরা। দিল্লির কংগ্রেস সদর দফতরে সামনে কংগ্রেস কর্মী সমর্থকদের জমায়েত শুরু হয়ে গিয়েছে। আজ জানা যাবে হরিয়ানায় কে ক্ষমতায় আসবে ? তৃতীয়বারে জন্য বিজেপি নাকি কংগ্রেস ? এক দশক পর জম্মু-কাশ্মীরের ভোটে কারা ফিরছে ? নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, হরিয়ানায় ২২টি জেলায় ৯৩টি গণনা কেন্দ্রে ছলছে ভোট গণনা। এবং জম্মু-কাশ্মিরে ২০টি কেন্দ্রে চলছে ভোট গণনা।

BJP shocks Congress in Haryana, Omar’s NC safe in Jammu and Kashmir

BJP crosses half way in Haryana in early trends for the first time, says Election Commission

Election Result Live Update
Election Result Live Update
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরো পড়ুন : Death 3 and injured many people: ছিলনা সু-ব্যবস্থা, প্রদর্শন দেখতে গিয়ে মৃত্যু ৩ ,আহত প্রায় ২৫০,শোকের ছায়া

🔴 LIVE – আপডেট…….

জম্মু – কাশ্মীর … ৯০/৯০

বিজেপি : ২৪ , কংগ্রেস : ৪৭ , পিডিএফ : ০৩, অন্যান্য : ১২

হরিয়ানা….৯০/৯০

বিজেপি : ৫০ , কংগ্রেস : ৩৪ , আইএনএলডি : ০৩ , অন্যান্য : ০৩

পিছিয়ে পড়লেন কুস্তিগীর ভিনেশ

কংগ্রেস প্রার্থী ভিনেশ ফোগট প্রথম থেকে এগিয়ে থেকেও বর্তমানে BJP প্রার্থী যোগেশ বৈরাগী থেকে ১,০৩০ ভোটে পিছিয়ে পরেছেন।

জম্মু-কাশ্মীরে ৯০ টি বিধানসভা আসনে সংখ্যাগরিষ্ঠতায় এগিয়ে ইন্ডিয়া জোট

নির্বাচন কমিশনের দেওয়া সর্ব শেষ আপডেট অনুযায়ী, জম্মু-কাশ্মীরে সরকার গঠনের পথে ইন্ডিয়া জোট৩৯টি আসনে এগিয়ে ন্যাশনাল কনফারেন্সকংগ্রেস এগিয়ে ৮টি আসনে। বিজেপি এগিয়ে ২৮টি আসনে।

আরো পড়ুন : Women’s T-20 World Cup 24 : মহিলাদের টি-২০ বিশ্বকাপে জয়ী ভারত! চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারাল ৬ উইকেটে

জন্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতির মেয়ে ইলতিজা মুফতি শ্রীগুফওয়ারা-বিজবেহারা আসনে ন্যাশনাল কনফারেন্স বশির শাহের কাছে পিছিয়ে পরেছেন। এরপরেই সোশ্যাল মাধ্যমে ইলতিজা ফল ঘোষণার আগেই পরাজয় স্বীকার করে নিয়েছেন

Election Result Live Update
Election Result Live Update
প্রাথমিক ট্রেন্ড…….

জম্মু- কাশ্মীরের গন্দেরাল বিধানসভা আসনে এগিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ

হরিয়ানার জুলনা আসন থেকে এবারের কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী কুস্তিগীর বিনেশ ফোগট। ফোগট এবার প্রথম নির্বাচনী রাজনীতিতে পা রেখে অনেকটাই এগিয়ে রয়েছে তাঁর প্রতিধন্দি বিজেপির প্রার্থী প্রাক্তন বাণিজ্যিক পাইলোট, ক্যাপ্টেন যোগেশ বৈরাগীর থেকে।

রোহতক আসনে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী ভূপিন্দর সিং হুডা। তাঁর নিকটতম প্রার্থী বিজেপির মঞ্জু হুদা পিছিয়ে রয়েছেন।

Election Result Live Update
Election Result Live Update

আরো পড়ুন : House Wife killed after rape : বাড়িত ঢুকে গৃহবধূকে ধর্ষণ ও খুন! গণপিটুনিতে মৃত্যু হল অভিযুক্তের

Leave a Comment