250 Doctor resign in UP : যোগী রাজ্যে মাথা ফাঁটাল জুনিয়ার ডাক্তারের ! চলছে কর্মবিরতি,২৫০ জন ডাক্তারের পদত্যাগ

250 Doctor resign in UP : যোগী রাজ্যে মাথা ফাঁটাল জুনিয়ার ডাক্তারের ! চলছে কর্মবিরতি,২৫০ জন ডাক্তারের পদত্যাগ

Contents

250 Doctor resign in UP

সুনিল যাদব : যোগী রাজ্যেও চিকিৎসক হেনস্থার শিকারে এবার জুনিয়ার ডাক্তারদের কর্মবিরতির ডাক। ইতিমধ্যেই ২৫০ জন জুনিয়র চিকিৎসক সাময়িক পদত্যাগ পত্র জমা করছে। সোমবার রাতে এক মরনাপন্ন রোগীকে মিরাটের একটি সরকারি হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকেরা। ইমারজেন্সিতে জুনিয়র ডাক্তাররা পরিক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Table of Contents

অভিযোগ এরপরেই মৃত মহিলার পরিবারের লোকেরা জুনিয়ার ডক্তারদের ওপর চরাও হয়। মাথা ফাটে এক জুনিয়র চিকিৎসকের। ডাক্তার নিগ্রহের ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটের লালা লাজপত রাই মেডিক্যাল কলেজে। জানা গিয়েছে, ঘটনার পরই প্রতিবাদে নামে জুনিয়ার ডাক্তাররা। এর প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছে জুনিয়র চিকিৎসকেরা।

Meerut Hospital Doctors On Strike After Pateint’s Relatives Hits Colleague On Head

Safty Issue : LLRM Resign 250 Doctor in Uttarpradesh

Shakshi Singh, President of RDA, Said, “Doctors Stopped Working As Soo. As The Incident Came to light

আরো পড়ুন : RG Kar : সুপ্রিম নির্দেশকে উপেক্ষা,স্পর্ধা দেখিয়ে শুরু কর্মবিরতি, “সিবিআই জলদি করো নেংটি ছেড়ে ধেড়ে ধরো”

ঘটনার দিনই আন্দোলন শুরু করে জুনিয়র চিকিৎসকেরা, পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে তাঁরা জানিয়ে দিয়েছে অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার না হলে গণ ইস্তফাও দেবেন তার। সোমবার রাতে ঘটনার পরেই হাসপাতালের গেটেই অবস্থান বিক্ষোভে বসেন মেডিক্যালের পুড়ুয়া জুনিয়র চিকিৎসকেরা। অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতেই, নিরাপত্তায় গাফিলতি বিষয়টি নিয়েও সরব হন। ঘটনার পরই সঙ্গে সঙ্গেই হাসপাতালে থাকা আউটপোস্টে অভিযোগ দায়ের করা হয়।

250 Doctor resign in UP
250 Doctor resign in UP
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আন্দোল চরম আকার নেয় ঘটনার পরেরদিন সকাল অর্থাৎ মঙ্গলবার থেকে। এদিন সন্ধ্যায় উত্তেজনা আরো বৃদ্ধি পায় যখন সোশ্যাল মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখাযায়, আন্দোলনে কর্মবিরতির জন্য জুনিয়র ডাক্তাররা রোগীদের পরিবারের লোকেদের শারীরিকভাবে লাঞ্ছিত এবং মৌখিকভাবে গালিগালাজ করছে এবং একটি গাড়ি ভাঙচুর করছে

আরো পড়ুন : Actor Govinda was shot : সাতসকালে গুলিবিদ্ধ বলিউড অভিনেতা গোবিন্দা !

সোমবারের জুনিয়র ডাক্তারদের নিগ্রহের ঘটনায় মেডিক্যাল কলেজের অধ্যক্ষ আরসি গুপ্তা জানান, সোমবার রাতে, ৪৬ বছর বয়েসী কবিতা সিং নামের এক রোগীকে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর জেলা হাসপাতাল থেকে লালা লাজপত রাই মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছিল।

কিন্তু তার অবস্থা খারাপ হয়ে যায় এবং সেই মহিলা মারা যায়। এই কথা ইমারজেন্সিতে থাকা জুনিয়র চিকিৎসক “মনীশ সিং” পরিবারের লোককে জানালে মৃতার ছেলে কর্তব্যরত জুনিয়র ডাক্তার মনীশের লোহার রেঞ্চ দিয়ে মাথায় আঘাত করে। যার ফলে মাথায় গুরুতর আঘাত পায় ওই চিকিৎসক।

জেলা পুলিশ সুপার জানান, জুনিয়ার চিকিৎসকদের তরফে ২ ব্যক্তির বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়। অভিযুক্তের ভিত্তিতে আমরা একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। ধৃতের নাম সৌরভ শর্মা (২০)। মূল অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

250 Doctor resign in UP
250 Doctor resign in UP

আরো পড়ুন : Supreme court : খুন ও ধর্ষণের মামলায় আগামী শুনানিতে প্রধান বিচারপতির রিপোট তলব, টাস্ক ফোর্সের

Leave a Comment