Medical expenses : মোদী জামানায় চিকিৎসা খরচ ক্রমেই ঊর্ধ্বমুখী, নাভিশ্বাস অবস্থা, কোথায় যাবে মধ্যবিত্তেরা ?
Medical expenses
পিঙ্কি শর্মা : কোথায় যাবে মধ্যবিত্ত (Where will the middle class go) ? মোদী জামানায় বর্তমান সময়ে এটাই এখন সবথেকে বড় প্রশ্ন হয়ে দাড়িয়েছে। এমনিতেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য উর্ধ্বমুখী তার উপর বেড়েই চলেছে ওষুধের দাম। শুধু কী ওষুধ…. না শুধু ওষুধ না, বেড়েছে ডায়গনস্টিক খরচও (Diagnostic costs have also increased)। এমত অবস্থায় দিশাহীন মধ্যবিত্তরা। নাজেহাল অবস্থা আম জনতার।
Table of Contents
নামকরা একটি প্রাইভেট স্বাস্থ্যবিমা সংস্থার সমীক্ষা থেকে জানা গিয়েছে, প্রতিবছর চিকিৎসা খাতে কমপক্ষে ১৪ শতাংশ করে খরচ বৃদ্ধি পেয়েছে। এই সমীক্ষা নিয়ে একটি রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার এক পদস্থ আধিকারিক জানান চিকিৎসা খাতে খরচ ১৪ শতাংশ বৃদ্ধি নয়, আরো অনেকটা বেশি। তিনি বলেন, চলতি বছরে চিকিৎসা খাতে খরচ বাড়েছে ২০-২৫ শতাংশ ( Costs in the medical sector have increased by 20-25 % ) । ক্লেম থেকেই তা স্পষ্ট।
পাশাপাশি একটি বড় বেসরকারি হাসপাতাল গোষ্টির কর্তা একটি চাঞ্চল্য কর তথ্য তুলে ধরে বলেন, প্রতিবছর প্রতিটি কর্পোরেট হাসপাতালের বেড ভাড়া বাড়ে এপ্রিল-মে মাসে। বেড ভাড়া বাড়ে অন্তত ১০-১৫ শতাংশ। কথা শুনতে হয় আমাদের। কিন্তু আসল তথ্য হল বেড ভাড়া ২,২০০ টাকার বেশি হলে, বর্ধিত খরচের উপর আবার ১৮% শতাংশ জিএসটি চাপে ( With Added 18%. GST )। সেই খরচের লাভ আমরা পাইনা।

Medical expenses have increased a lot
Middle-class people complain that not only the price of medicine has increased, but the doctor’s fiz, has also increased in the price of injections.
Costs in the medical sector have increased by 20-25 %
Diagnostic costs have also increased
সেটা সরকারের ঘরে চলে যায় কিন্তু বদমান হতে হচ্ছে আমাদের। বেসরকারী বিমা সংস্থাটি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে বলেন, বর্তমান পরিস্থিতিতে চিকিৎসা করতে আসা ২৩ শতাংশ মানুষ হাসপাতাল খাতে খরচ মেটাচ্ছে বাজারে ধারবাকি করে। চিকিৎসার বাকি ৬২ শতাংশ খরচ মেটাচ্ছে নিজের ঘরের টাকা থেকে।

সব মিলিয়ে বাড়তে থাকা চিকিৎসা খরচে নাভিশ্বাস উঠেগিয়েছে আমজনতার। আমজনতার অভিযোগ,শুধু ওষুধের দাম বাড়েনি, বেড়েছে ইঞ্জেকশনের দাম সাথে ডাক্তারের ফিজও। আগে বছরে একবার করে ওষুধের দাম বাড়ত এখন কোনও কোনও ওষুধের দাম বাড়ছে প্রতি তিন মাসে একবার করে।
কোথায় যাবো বলুন তো আমরা ? বড় প্রশ্ন তুলল আমজনতা। মূলত বড় বেসরকারি হাসপাতাল গোষ্টির কর্তারা সরাসরি না বললেও তির্যকভাবে ইঙ্গিত কেন্দ্রের উপরেই আঙুল তুলেছেন।
