37 children died due to drowning : ‘জিতিয়া’ উৎসসবের স্নান ! ২৪ ঘন্টায় মৃত্যু ৩৭টি শিশু সহ অন্তত ৪৬ জন
37 children died due to drowning
বিনোদ জোশী, বিহার : তিনদিন ব্যাপী বিহারে শুরু হয়েছে ‘জীবিৎপুত্রিকা’ বা ‘জিতিয়া উৎসব’। বুধবার থেকে বিহারের বিভিন্ন জেলায় শুরু হয়েছে এই উৎসব। আর এই উৎসবের নিয়ম পালন করতে গিয়ে মৃত্যু হয়েছে ৪৬ জনের মতো। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মৃতদের পরিবারের জন্য ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। যার মধ্যে ৩৭টি শিশুও রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।
Table of Contents
‘জীবিৎপুত্রিকা’ বা ‘জিতিয়া’ উৎসব বিহারে মূলত পালন করা হয় সন্তানের মঙ্গলকামনায়। এই উৎসবে যোগদান করে থাকে শুধুমাত্র মায়েরা। এই তিনদিন মায়েরা সারাদিন উপোস থেকে কনোও পুকুর বা নদীতে ডুব দিয়ে স্নান করে সন্তানের মঙ্গলকামনায়। অধিকাংশ ক্ষেত্রে বাচ্চারাও মায়ের সাথে ডুব দিয়ে স্নান করতে যায়।

আরো পড়ুন : Daily Wage Hike : বাড়ল ঠিকা শ্রমিকদের ন্যূন্তম মজুরি, কতোটা বাড়ল ? কবে থেকে হবে কার্যকর ? রইল বিস্তর
37 children died due to drowning
As many as 46 people including 37 children died in 24 hours
Chief Minister Nitish Kumar has announced a compensation of Rs 4 lakh for the families of the deceased
সেই স্নানের সময় বিহারের বিভিন্ন জেলায় ২৪ ঘন্টায় প্রাণ গিয়েছে ৩৭টি শিশু সহ ৪৬ জনের মতো। বিহারের ঔরঙ্গাবাদের জেলাশাসক শ্রীকান্ত শাস্ত্রী জানান, এই উৎসবের কথা মাথায় রেখে এবং বর্ষায় পুকুর ও নদীর জল বেশি থাকায় কয়েকটি নদী ও পুকুর ঘাট নির্দিষ্ট করে নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল সরকারে তরফে। কিন্তু এরপরেও সেখানে না গিয়ে লোকেরা স্থানীয় পুকুর ও জলাশয়ে স্নান করতে গিয়েছে।
আরো পড়ুন : WBSEDCL : পুজোর মুখে বিদ্যুৎ নিয়ে বড় ঘোষণা মন্ত্রী অরুপ বিশ্বাসের ! এক নম্বরেই সব সুবিধা, রইল বিস্তর
সেই সকল যায়গায় প্রশাসনের পক্ষে সম্পূর্ণভাবে নজড়দারি রাখা সম্ভব হয়নি। যার জেরে এই বড় দুরদঘটনা ঘটেছে। প্রশাসনিক সূত্রে খবর বিহারের নালন্দা, বক্সার, ঔরঙ্গাবাদ , কাইমুর , সিওয়ান, রোহতাস, পাটনা , বৈশালী, সারন, মজফরপুর , গোপালগঞ্জ, আরওয়াল , সমস্তিপুর এবং পূর্ব ওপশ্চিম চম্পারণ জেলা থেকে মৃত্যুর খবর এসেছে। এর মধ্যে ঔরঙ্গাবাদে মৃত্যুর হয়েছে সবথেকে বেশি, এই জেলায় ৮টি বাচ্চা ডুবে মারা গিয়েছে।

আরো পড়ুন : ISL 2024-25 CFC Vs MSC:ISL-এ চেন্নাইয়ের মাঠে চেন্নাইয়িন এফসিকে হারিয়ে প্রথম জয় মহমেডান স্পোর্টিংয়ের
