WB : লক্ষীভান্ডারের পর এবার অন্নপূর্ণা যোজনার টাকা পেল পুরুলিয়ার এক ব্যক্তি ! কী বলল মহকুমাশাসক
WB
মুনাই ঘোষ : পশ্চিমবঙ্গে সদ্য চালু হয়েছে অন্নপূর্ণা ভান্ডার। বিগত সরকারে পুরুষ হয়েও ‘লক্ষীর ভান্ডার’- এর টাকা নিচ্ছিলেন এমন প্রচুর তথ্য সামনে এসেছিল। কিন্তু বর্তমান বিজেপি সরকার সেই সব ত্রুটি মিটিয়ে পরিচ্ছন্ন ভাবে অন্নপূর্ণা যোজনার টাকা বন্টনের প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু এবার দেখা গেল তাতেও রয়ে গিয়েছে গলদ।
আরো পড়ুন : Meghalaya : নো-ম্যান’স ল্যান্ডে বাংলাদেশী ,ভারতে প্রবেশের চেষ্টা, ধৃত ব্যাক্তি কোন দেশের? BSF-এর বড় পদক্ষেপ

মহিলাদের অন্নপূর্ণা যোজনার টাকা পেল পুরুষ :
গত ৩ জুন অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা ঢুকল এক পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। অথচ সেই ব্যক্তির দাবি তিনি অন্নপূর্ণা যোজনায় কোথাও আবেদন করেননি।
আরো পড়ুন : 3 Arrested : এএনসি বড় সাফেল্য ! বড় মাদক চক্রের পর্দাফাঁস,৩.০৩ কোটির চরস ও মাদক ক্যাপসুল জব্দ, আটক ৩
ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার রঘুনাথপুরের বাসিন্দা স্বদেশপ্রিয় মাহাতোর সাথে। তিনি বলেন, মঙ্গলবার তিনি ব্যাঙ্কে পাশবুক আপডেট করাতে গিয়ে দেখেন তাঁর অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকেছে।
এরপরেই স্বদেশপ্রিয় বাবু বিলম্ব না করে তিনি বুধবার ব্যাঙ্কের বই নিয়ে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছে যান। তিনি বলেন, এটা অবশ্যই সরকারের ত্রুটি কারন আমি কনো প্রকার ফরম ফিলাপ করিনি। যারা প্রকৃত প্রাপ্য আমি চাই তাঁরাই পাক। তাই এটা আমি ফেরত দিতে চাই। পাশাপাশি তিনি বলে কী ভাবে তাঁর অ্যাকাউন্টে টাকা এলো তাঁর যথাযথ তদন্ত চাই।
আরো পড়ুন : Watch LIVE : শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যন্তর মন্তরের নেতৃত্ব দিচ্ছেন ‘ককরোচ জনতা পার্টি’র অভিজিৎ দীপকে
এই বিষয়ে রঘুনাথপুরের মহকুমাশাসক মিঠুন বিশ্বাস জানিয়েছেন, স্বদেশপ্রিয় মাহাতোর দাবি তিনি অন্নপূর্ণা যোজনায় আবেদন না করেও তাঁর অ্যাকাউন্টে তিন হাজার টাকা ঢুকেছে। উনি টাকা ফেরত দিতে চান। তাঁর জন্য নিয়ম মেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, এটা সম্ভবত মোবাইল নম্বরের সঙ্গে ডিবিটি লিঙ্কের জন্য এটা ঘটতে পারে।


বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।
