WB : সাবধান ! যত্র তত্র রাস্তায় থুতু ফেলছেন ? এবার দিতে হবে মোটা টাকার জরিমানা, কত দিতে হবে ফাইন ?
WB
লক্ষী শর্মা : এবার বাজে অভ্যাস ত্যাগ করুন। এবার শহরের রাস্তায় যত্রতত্র পানের পিক, গুটকা খেয়ে পিক ফেলা বা থুতু ফেললেই গুনতে হবে মোটা টাকার জরিমান। রাজ্য সরকারের তরফে এমনটাই ঘোষণা করেছে রাজ্যের পুর ও নগোরোন্নয়ন মন্ত্রী।

কবে থেকে জরিমানা নেওয়া হবে তাও জানিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল :
বর্তমানে উত্তরবঙ্গে রয়েছেন পুর ও নগোরোন্নয়ন মন্ত্রী। তিনি সংবাদিক বৈঠকের মাধ্যমে জানান, শহরকে পরিচ্ছন্ন রাখতে অর্থাৎ রাস্তায় যত্রতত্র পানের পিক গুটকা খেয়ে পিক ফেললে আগামী ১ সেপ্টেম্বর থেকেই জরিমানা নেওয়া হবে।
আরো পড়ুন : Watch LIVE : শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যন্তর মন্তরের নেতৃত্ব দিচ্ছেন ‘ককরোচ জনতা পার্টি’র অভিজিৎ দীপকে
শিলিগুড়িতে পুর প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৈঠকে তিনি বাংলার রাস্তাঘাট পরিষ্কার ও স্বচ্ছ রাখতে একাধিক নির্দেশ দিয়েছেন।
তিনি জানিয়েছেন, যত্র তত্র রাস্তায় ময়লা ও প্লাস্টিক ফেলা, পানের পিক ফেলা যাবে যাবে না। রাস্তা নোংরা করলেই দিতে হবে ফাইন। তিনি আরো বলেন, ” আমরা মলে গেলে ভদ্র কিন্তু রাস্তায় নামলেই আমরা অভদ্র কেন ? এছাড়াও এদিন মন্ত্রি দুষণ রোধেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
কত জরিমানা হতে পারে ?
বিগত সরকারের আমলে রাস্তায় যত্র তত্র তুথু ফেললে সাধারনত জরিমানা দিতে হয় ৫০০ টাকা। কিন্তু নতুন সরকার সেই জরিমানায় পরিবর্তন আনবে কিনা সেই বিষয়ে এখনো সরকারের তরফে এখনো কিছু জানানো হয়নি।
চালু হয়েছে স্বচ্ছ অ্যাপ :
ইতিমধ্যেই বিজেপি সরকারের তরফে শহরকে পরিচ্ছন্ন রাখতে চালু করেছে “স্বচ্ছ অ্যাপ”। সরকারের তরফে সাধারণ মানুষকে পরামর্শ দেওয়া হয়েছে কোথাও নোংরা দেখলেই ছবি তুলে অ্যাপে আপলোড করার জন্য। আপলোড ছবি দেখেই স্থানীয় পুরসভা নোংরা পরিষ্কার করবেন।

আরো পড়ুন : West Bengal : লোক ভবনে শুভেন্দুর মন্ত্রীসভায় শপথ নিলেন আরও ৩৫ জন মন্ত্রী,উত্তরবঙ্গ থেকে কারা হলেন মন্ত্রী
