Anubroto got bail : ১০ লক্ষ টাকার বন্ডে মুক্তি পেল অনুব্রত মন্ডল! পূজোর আগেই অকাল উৎসব বীরভূম জুড়ে
Anubroto got bail
মিষ্টু মুখার্জি : সিবিআইয়ের মামলায় আগেই জামিনে মুক্তি পেয়ে ছিল অনুব্রত মন্ডল। এবার ইডির মামলায় জামিন পেল কেষ্ট। কিন্তু সেই সময় পুরোপুরি জেল মুক্তি পায়নি তিনি। বাঁধসাধে ইডির মামলা। আজ দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে গরু পাচার মামলায় মুক্তি পেতে চলেছে বীরভূমের তৃণমূলের নেতা অনুব্রত মন্ডল। সব ঠিক থাকলে , শনিবারই তিহার জেল থেকে মুক্তি পাবেন কেষ্ট।
Table of Contents
কয়েকদিন আগে তাঁর মেয়ে সুকন্যাও জামিনে মুক্তি পেয়েছে। ফলে পূজোর আগেই বীরভূমে ফিরবে ফিরতে চলেছে কেষ্ট। দু’বছর আগে বীরভূমের নিচুপট্টি এলকায় নিজের বাড়ি থেকে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিল কেষ্ট। প্রথমে তাঁকে আসানসলের সংশোধনাগারে রাখা হলেও পরে তিহাড় জেলে নিয়ে যাওয়া হয়েছিল অনুব্রতকে।
Anubroto got bail on a bond of 10 lakh rupees
Hearing the news of Kestor’s release from jail, Birbhum turned into a kind of festival.
আরো পড়ুন : Supreme court : সুপ্রিমে ধাক্কা ইডির, প্রধান বিচারপতির বেঞ্চেরায়ে মলয় ঘটকের স্বাস্তি
তখন থেকেই তিহাড়েই বন্দি ছিলেন তিনি। বারবার কেষ্টর জামিনের বিরোধিতা করে আসছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। সাওয়ালে কেন্দ্রীয় সংস্থা কারন হিসেবে জানায়, অনুব্রত জামিন পেলে তিনি সাক্ষ্যপ্রমাণ নষ্ট করতে পারে বলে আশঙ্কা করেন।
সেই যুক্তিতে বেশ কয়েক বার জামিনও খারিজ হয়ে যায় অনুব্রতর। অবশেষে পুজোর মুখে সিবিআই এবং ইডি ,দুই মামলাতেই জামিন মঞ্জুর হল অনুব্রত মন্ডলের। এদিন কেষ্টর জেল মুক্তির খবর পেতেই বীরভূম জুড়ে একপ্রকার উৎসবের চেহারা নিল। মিষ্টি মুখ চলল একে অপরের মধ্যে।

আরো পড়ুন : Arrest 1 Councilor : অপহরণ,তোলাবাজি, আর্থিক প্রতারণা একাধিক অভিযোগে গ্রেপ্তার এক কাউন্সিলার সহ ৮
