CJP : নিট কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ৬ জুন ভারতে আসছে ‘সিজেপি’ প্রতিষ্ঠাতা ! কী হতে চলেছে ৬ তারিখ ?
CJP
পিঙ্কি শর্মা : ‘ককরোচ’ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সোমবার (১ জুন, ২০২৬) বলেছেন যে, পরীক্ষা-সংক্রান্ত ত্রুটির কারণে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ শুরু করতে তিনি ৬ জুন ভারতে ফিরবেন।

আরো পড়ুন : WB DA Breaking : শীঘ্রই রাজ্যে সরকারের ৫০,০০০ নিয়োগ, ডিএ নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে অভিজিৎ দীপকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লিতে একটি শান্তিপূর্ণ বিক্ষোভে যোগ দেওয়ার জন্য সমর্থক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
অভিজিত দীপকে ইতিমধ্যেই ধর্মেন্দ্রের পদত্যাগের দাবিতে ৮ লক্ষের বেশি পড়ুয়া একটি অনলাইন পিটিশনে স্বাক্ষর করেছেন বলে তিনি বলেন, লখনউ, জয়পুর, মাহারাষ্ট্র সহ দেশের বিভিন্ন অংশে বিক্ষোভের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গিয়েছে।
আরো পড়ুন : West Bengal : লোক ভবনে শুভেন্দুর মন্ত্রীসভায় শপথ নিলেন আরও ৩৫ জন মন্ত্রী,উত্তরবঙ্গ থেকে কারা হলেন মন্ত্রী
অভিজিত ভিডিও বার্তায় আরো বলেন, নিট, সিবিএসই ,সিউইটি-তে এত বড় ভুলের পরেও যদি শিক্ষামন্ত্রী পদত্যাগ না করেন ,তাঁর অর্থ এই দেশে আরও কোনও জবাবদিহির অবকাশ নেই। তাঁর কথায়, প্রাতিষ্ঠানিক ব্যার্থতার কারণে ভুগতে হয় মূলত পড়ুয়াদেরি।
গ্রেপ্তারির আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না অভিজিৎ। তবে এ-ও বলেন , আমরা আর কত দিন ভয় থাকবে ? এই দেশ কোনও এক দলের নয়। দেশ আমাদের ভবিষ্যতের প্রশ্ন। আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের দায়িত্ব হল, এই দেশের কারও সঙ্গে অন্যায় হলে গণতান্ত্রিক উপায়ে অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করার।

আরো পড়ুন : Electricity bill increased: বিদ্যুৎ বিলে বড় ধাক্কা ! জুন থেকে গ্রাহকদের ১০ শতাংশ অতিরিক্ত অর্থ দিতে হবে
অভিজিৎ দীপকে আরো জানান, তিনি ৬ জুন দিল্লি এসে যন্তরমন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখানোর জন্য পুলিশের কাছে অনুমতি চাইবেন। তিনি আরো বলেন, আমার পরিবার বা বন্ধু লোকেরা আমার গ্রেপ্তারির ভয় পাচ্ছেন। আমাদের এই আন্দলনে কোনও সহিংসতার জায়গা নেই। আমি এখনো বিশ্বাস করি আমাদের দেশ গণতান্ত্রিক তাই সেখানে শান্তিপূর্ণ প্রতিবাদ করার অনুমতি পাব।
আরো পড়ুন : Watch : শিলিগুড়িতে উদ্ধার ট্রাক ভর্তি বিপুল পরিমান নিষিদ্ধ কাফ সিরাপ ! আটক ৩, দেখুন সেই ভিডিও
কিভাবে আত্মপ্রকাশ হয়েছিল ‘ককরোচ’ জনতা পার্টি ?
উল্লেখ্য ,১৬ মে সিজিপি আত্মপ্রকাশ করে। সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রধাণ বিচারপতি সূর্য কান্ত বলেন দেশের যুব সম্প্রদায়ের একাংশকে ‘ককরোচ’ এবং ‘পরজীবী’ বলে উল্লেখ করার পরে তৈরি হয়েছিল বিতরতক। প্রধাণ বিচারপতির মতে , ওই তরুণ-তরুণীরা অন্য কোনও পেশায় স্থান না পেয়ে সাংবাদিক, সমাজমাধ্যমে ব্যবহারকারী বা তথ্যের অধিকার কর্মী হিসাবে কাজ শুরু করেন ও সকলকে আক্রমণ করেন। প্রধাণ বিচারপতির ওই মন্তব্যের পর এই ‘ককরোচ’ জনতা পার্টির আত্মপ্রকাশ পায়।

