Arrest 1 Councilor : অপহরণ,তোলাবাজি, আর্থিক প্রতারণা একাধিক অভিযোগে গ্রেপ্তার এক কাউন্সিলার সহ ৮
Arrest 1 Councilor
কেয় সরকার : এক ব্যবসায়ীকে অপহরণ করে মোটা অঙ্কের অর্থের মুক্তি পন চাওয়ার অভিযোগে বারাসাত পুরসভার ( BARASAT MUNICIPALITY ) ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মিলন সর্দারকে গ্রেপ্তার করল সিআইডি ( CID )। জানা গিয়েছে তিনি অপহরণ,তোলাবাজি, আর্থিক প্রতারণা একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয় মিলনকে।
Table of Contents
পুলিশ সূত্রে জানাগিয়েছে, উত্তর ২৪ পরগনার ব্যবসায়ীকে দু’দফায় কিডনাপ করা হয় এবং তাঁর কাছে দফায় দফায় অর্থাৎ প্রথম দফায় ৬ কোটি এবং দ্বিতীয় দফায় ৩ কোটি মোট ৯ কোটি টাকা মূক্তিপণ নিয়েছে মিলন। জানা গিয়েছে মিলন সর্দার বারাসাত পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউনসিলার।
A councilor was arrested on charges of embezzlement of 9 crores
Accused Milon Sardar took the 6 crores in the first phase and 3 crores in the second phase
আরো পড়ুন : RG Kar LIVE Update : ধর্ণা প্রত্যাহার করল জুনিয়ার ডাক্তাররা! কবে থেকে জরুরি পরিষেবায় যোগদান ?
বৃহস্পতিবার মিলনের বারাসাতের বাড়ির এলকা থেকে তুলে নিয়ে যায় তদন্তকারী অফিসারেরা। মিলননের গ্রেপ্তারের পর তৃণমূলের দলের তরফে বহিষ্কার করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় সমাজ বিরোধী, দলবিরোধী কার্যকলাপের সাথে যুক্ত থাকার জন্য তাঁকে ছেঁটে ফেলা হয়েছে।
এহেন কার্যকলাপকে দল কখনো প্রশয় দেয় না। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মিলন সর্দারকে গ্রেপ্তারের আগে ৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ তাঁর মধ্যে একজন প্রাক্তন পুলিশ কর্তাও রয়েছেন। তাঁদেরকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে এই অপহরণ চক্রের মূল পান্ডা মিলন সর্দার। এরপরেই তাঁকে সিআইডি তুলে নিয়ে যায়।

আরো পড়ুন : A 2-year-old child was raped : যৌন লালসার শিকার ২ বছরের শিশু, ফের যোগীরাজ্যে নক্কাড় জনক ধর্ষণের ঘটনা
