RG Kar LIVE Update : ধর্ণা প্রত্যাহার করল জুনিয়ার ডাক্তাররা! কবে থেকে জরুরি পরিষেবায় যোগদান ?

RG Kar LIVE Update : ধর্ণা প্রত্যাহার করল জুনিয়ার ডাক্তাররা! কবে থেকে জরুরি পরিষেবায় যোগদান ?

Contents

RG Kar LIVE Update

মিষ্টু মুখার্জি : টানা ৪১ দিন পর অবশেষে ধর্ণা প্রত্যাহার জুনিয়র ডাক্তারদের। বৃহস্পতিবার রাতেই একটি সাংবাদিক বৈঠক করে ধর্ণা প্রত্যাহারের কথা জানিয়ে দেয় আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। শুক্রবার দুপুর ৩টের সময় স্বাস্থ্য ভবন থেকে সিজিও কম্পলেক্স পর্যন্ত মিছিল করে কার্যত ধর্ণা প্রত্যাহার করা হবে বলে জানানো হয়। শনিবার থেকে জরুরি পরিষেবায় যোগদান দেবেন সকলেই।

Table of Contents

কিন্তু পাশাপাশি জুনিয়র চিকিৎসকেরা এদিন স্পষ্টতই জানিয়ে দেন যে জরুরি পরিষেবায় যোগ দিলেও “ওপিডি-কোল্ড ওটি’র” ক্ষেত্রে কর্মবিরতি অব্যাহত থাকবে। আমাদের ১৫টি দাবির মধ্যে ১০টি দাবি পুরণ হয়েছে। বাকি দাবি গুলো পূরণ না হলে আমরা ফের পূর্ণ কর্মবিরতিতে যাব। একইসঙ্গে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজে দ্রুত থ্রেট কালচার বন্ধ করে কমিটি গঠন করার কথাও মনে করিয়ে দেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা।

তবে আন্দলোনরত চিকিৎসকদের তরফে জানানো হয় এখন ধর্ণা প্রত্যাহার করা হলেও সারা রাজ্যে আন্দোলন জারি থাকবে। আমরা আংশিক ভাবে কর্মবিরতি প্রত্যাহারের মাধ্যমে আমাদের যে সদিচ্ছা আছে তা দেখাতে চাইছি। স্বাস্থ্য সচিবের পদত্যাগ নিয়ে মুখ্যমন্ত্রী সময় চেয়েছে। সে দিকেও আমাদের নজড় থাকবে। পাশাপাশি ধর্ণনামঞ্চ থেকে ঘোষনা করেন, শুক্রবার থেকে বন্যা কবলিত এলকায় ক্লিনিক খোলা হবে।

After 41-day standoff, medics set to rejoin essential services on Staurday

Doctors to call off strike today, emergency services to resume

প্রসঙ্গত, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জুনিয়র ডাক্তারদের বেশ কিছু দাবিদাওয়া মেনে নেওয়া হয়েছিল। কিন্তু এরপরেও দেখাযায় তাঁরা স্বাস্থ্যসচিবের অপসরণ সহ নিরাপত্তা সহ বেশ কিছু দাবি দাওয়া সুনিশ্চিত করতে বুধবার ফের মুখ্যসচিবের সঙ্গে নবান্নে জুনিয়র ডাক্তারদের বোঠক হয়।

RG Kar LIVE Update
RG Kar LIVE Update
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরো পড়ুন : A 2-year-old child was raped : যৌন লালসার শিকার ২ বছরের শিশু, ফের যোগীরাজ্যে নক্কাড় জনক ধর্ষণের ঘটনা

সেই বোঠক থেকে বেরিয়ে এসে তাঁরা অভিযোগ করেন, বোঠকে কিছু দাবি মেনে নেওয়া হলেও কোনও “মিনিটস” দেওয়া হয়নি। এরপর বৃহস্পতিবার বিকেলে নবান্নের তরফে মুখ্যসচিব রাজ্যের সব মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তায়, সুরক্ষায় ১০টি পয়েন্ট উল্লেখ করে স্বাথ্য সচিবকে নির্দেশ পাঠানো হয়েছে।

নবান্নের সেই নির্দেশে নিরাপত্তা, সুরক্ষা-সহ আন্দোলনকারীদের সব দাবি দ্রুত পূরণের নির্দেশ দেওয়া হয়। এই দির্দেশিকা সামনে আসার পরেই কার্যত আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা নমনীয় হয়ে ধর্ণা অবস্থান তুলে নিয়ে কাজে যোগ দেওয়ার ঘোষনা করে।

আরো পড়ুন : CM visit flood Area : জল ভেঙে বানভাসিদের কাছে পৌঁছল মমতা, ক্ষোভ উগ্রে দিয়ে বলেন এটা ‘ম্যান মেড ফ্ল্যাড’

Leave a Comment