CJP is Back : ‘ককরোচ ইজ ব্যাক’! নতুন ভারতে দমনপীড়নের অভিযোগ তোলায় বন্ধ CJP সব সোশ্যাল সাইট

CJP is Back : ‘ককরোচ ইজ ব্যাক’! নতুন ভারতে দমনপীড়নের অভিযোগ তোলায় বন্ধ CJP সব সোশ্যাল সাইট

CJP is Back

এসকে মোতাহার হোসেন : ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে শনিবার অভিযোগ করেছেন যে, ভারত সরকার তাঁর ‘ককরোচ জনতা পার্টি ‘ নামক ডিজিটাল সংগঠনের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলোতে প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে, এছাড়াও তাঁর ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা এবং এর ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে।

আরো পড়ুন : WB :বঙ্গে অনুপ্রবেশকারীদের জন্য জেলায় জেলায় ‘হোল্ডিং সেন্টার’ স্থাপনের নির্দেশ,কেমন হবে সেন্টার গুলো ?

CJP is Back
CJP is Back
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
অ্যাকাউন্ট হ্যাকের পর ‘ককরোচ জনতা পার্টি’ নতুন অ্যাকাউন্ট খুলল :

ভারতে সিজেপি-র (ককরোচ জনতা পার্টি) এক্স অ্যাকাউন্টটি আটকে দেওয়ার দুই দিন পর এই ঘটনাটি ঘটল, যার পরিপ্রেক্ষিতে দীপকে একটি নতুন অ্যাকাউন্ট খোলেন।

কেন্দ্রের শিক্ষামন্ত্রির পদত্যাগের দাবিতে একটি পিটিশনে ছয় লক্ষ ‘ককরোচ’ স্বাক্ষর :

এক্স-এ একটি পোস্টে দীপকে লিখেছেন, “সরকার আমাদের প্রতীকী ওয়েবসাইটটি বন্ধ করে দিয়েছে। আমাদের ওয়েবসাইটে ১০ লক্ষ ককরোচ সাইন আপ করেছিল। কেন্দ্রের শিক্ষামন্ত্রি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে একটি পিটিশনে ছয় লক্ষ ‘ককরোচ’ স্বাক্ষর করেছিল”।

আরো পড়ুন : Live Updates : হোয়াইট হাউসের ভেতরে ট্রাম্প, বাইরে বন্দুকধারীর গোলাগুলি, চরম উত্তেজনা, নিহত ১,আহত ১ পথচারী

ভারতের শাসক দলের সরকার ‘ককরোচ’কে এত ভয় কীসের ?

সরকার ‘ককরোচ’ (তেলাপোকাকে) এত ভয় পায় কেন? এই স্বৈরাচারী আচরণ ভারতের যুবকদের চোখ খুলে দিচ্ছে। আমাদের একমাত্র অপরাধ হলো আমরা নিজেদের জন্য একটি উন্নত ভবিষ্যতের দাবি করছিলাম। কিন্তু আপনারা এত সহজে আমাদের থেকে মুক্তি পাবেন না। আমরা এখন একটা নতুন বাড়ি বানাচ্ছি। ‘ককরোচ’ কখনো মরে না।

দুর্নিতি নিয়ে আওয়াজ তোলায় ককরোচ’ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে প্রাণনাশের হুমকি :

উল্লেখ্য , ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র সংগঠনটি.. নিট-ইউজি ২০২৬-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভারতের শিক্ষামন্ত্রির পদত্যাগের দাবিতে একটি প্রচার অভিযান শুরু করে। এর পরে শুক্রবার, সিজেপি প্রতিষ্ঠাতা দীপকে জানান যে তিনি সোশ্যাল মাধ্যমে প্রাণনাশের হুমকি পাচ্ছেন। এবং সেই স্ক্রিনশট গুলি শেয়ার করেন তিনি।

দিপকের মতে, নতুন এই দমন অভিযানের মধ্যে প্রধান বিচারপতির ও তার নিজের ইনস্টাগ্রাম পেজ হ্যাক করা, এক্স অ্যাকাউন্টটি আটকে দেওয়া এবং ব্যাকআপ অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি বলেন, “দয়া করে মনে রাখবেন যে, বর্তমানে আমাদের কোনো প্ল্যাটফর্মেই আমাদের প্রবেশাধিকার নেই। এর পরে করা কোনো পোস্টকে ‘ককরোচ’
(তেলাপোকা) জনতা পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি হিসেবে গণ্য করা উচিত নয়”।

CJP is Back
CJP is Back

আরো পড়ুন : Free Cancer Vaccine : দেশে শুরু হয়েছে আগেই, এবার জরায়ু ক্যানসারের টিকা দেবে বাংলার সরকার ! কারা পাবেন এই টিকা ?

নতুন ভারতে, জবাবদিহিতা চাওয়ার জন্য ‘ককরোচ’ জনতা পার্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে :

বোস্টন-ভিত্তিক রাজনৈতিক যোগাযোগ কৌশলবিদ এই পদক্ষেপগুলোকে প্রধানের বিরুদ্ধে সংগঠনটির প্রচারণার সঙ্গে যুক্ত করেছেন। তিনি বলেন, “প্রশ্নপত্র ফাঁসের জন্য শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। সরকারের ব্যর্থতার কারণে যে…ছাত্রটি প্রাণ হারিয়েছে, তার জন্যও ব্যবস্থা নেওয়া উচিত ছিল।

কিন্তু এই নতুন ভারতে, জবাবদিহিতা চাওয়ার জন্য ‘ককরোচ’ জনতা পার্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

আরো পড়ুন : Ebola Virus : ইবোলা ভাইরাসের আতঙ্ক ! স্থগিত হল ভারত ও আফ্রিকান ইউনিয়ন নয়াদিল্লি শীর্ষ সম্মেলন

‘ককরোচ ইজ ব্যাক’ :

এক্স-এ তাদের ব্যাকআপ হ্যান্ডেল ‘ককরোচ ইজ ব্যাক’ থেকে শেয়ার করা একটি পোস্টে সিজেপি বলেছে, এক সপ্তাহেরও কম সময়ে তাদের ওয়েবসাইটে “ ১০ লক্ষ নিবন্ধিত ‘ককরোচ’-এর মাইলফলকে পৌঁছেছে।

আরো পড়ুন : Fuel is expensive again : আবারো দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের, ১০ দিনে তৃতীয়বারের মতো দাম বৃদ্ধি ! কোথায় কত দাম বাড়ল জেনে নিন

ভারতের জেন জি প্রজন্মের মধ্যে সিজেপি-র জনপ্রিয়তা আকাশচুম্বী হয়েছে :

চালু হওয়ার এক সপ্তাহের মধ্যেই, যুব বেকারত্ব, মুদ্রাস্ফীতি এবং পরীক্ষার তথ্য ফাঁসের বিরুদ্ধে মিম-নির্ভর আন্দোলনের ভিত্তিতে ভারতের জেন জি প্রজন্মের মধ্যে সিজেপি-র জনপ্রিয়তা আকাশচুম্বী হয়েছে।

আরো পড়ুন : Weather Breking : ধেয় আসছে ভারী বর্ষণ, উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সতর্কতা জারি,দেখে নিন

প্রধান বিচারপতি সূর্যকান্তের কুখ্যাত , ‘ককরোচ’ (তেলাপোকা) মন্তব্যের পর গঠিত এই গোষ্ঠীটি এক সপ্তাহেরও কম সময়ে ইনস্টাগ্রামে ২ কোটিরও বেশি অনুসারী জোগাড় করে, এবং অনলাইনে দ্রুত প্রধান রাজনৈতিক দলগুলোকে ছাড়িয়ে যায়

আরো পড়ুন : EPFO : হোয়াটসঅ্যাপেই জানাজাবে PF-এর সব তথ্য! শুধু ‘হ্যালো’ টাইপ করেই জানুন ব্যালেন্স, রইল বিস্তারিত

এদিকে, সিজেপিকে নিয়ে রাজনৈতিক মতামত বিভক্ত। কেন্দ্রীয় মন্ত্রী ও পশ্চিমবঙ্গের বিজেপি নেতা সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন যে সিজেপির প্রায় অর্ধেক অনুসারী পাকিস্তানের। কিন্তু জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর বলেছেন, এই বিপুল জনপ্রিয়তা বেকারত্ব, দুর্নীতি এবং মূল্যবৃদ্ধি নিয়ে জনগণের দুশ্চিন্তাকেই তুলে ধরে এবং সরকারের এ বিষয়ে উদ্বিগ্ন হওয়া উচিত।

CJP is Back
CJP is Back

আরো পড়ুন : RBI Breaking : ১০,০০০ টাকার বেশি ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে অপেক্ষা করতে হবে ১ থেকে ২৪ ঘন্টা পর্যন্ত, আর কী জানাচ্ছে RBI

Leave a Comment