West Bengal : কোষাগারের মুখ খুলে দিল কেন্দ্র সরকার ,নতুন সরকার গঠনের পরেই সব বকেয়া টাকা পাচ্ছে বাংলা !
West Bengal
কেয়া সরকার : নতুন সরকার আসতেই কোষাগারের মুখ খুলে দিল কেন্দ্রীয় সরকার। শুভেন্দুর শপথ নেওয়ার আগেই বকেয়া টাকা পাওয়ার প্রস্তুতি শুরু। খুব শীঘ্রই রাজ্য সরকারের সঙ্গে মউ স্বাক্ষরের পরেই রাজ্যের কোষাগারে ঢুকবে ২ হাজার ৭০০ কোটি টাকা।

এই ২ হাজার ৭০০ কোটি টাকা জল জীবন মিশন প্রকল্পের। প্রসঙ্গত, গত ২ বছর ধরে জল জীবন মিশনের টকা বরাদ্দ করেনি লেন্দ্র। এবার সেই টাকাই পেতে চলেছে বাংলা।
এছাড়াও বকেয়া বরাদ্দের পাশাপাশি, রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করার প্রস্তুতি শুরু করেছে। এছাড়াও ন্যাশনাল হেলথ অথরটির সঙ্গে রাজ্যের বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে।
আরো পড়ুন : Malda : ফোন করে ডেকে নিয়ে বিজেপি সমর্থককে কুপিয়ে খুন ! এই হত্যা নিয়ে কী বলল বিজেপি ও তৃণমূল
নবান্ন সূত্রে খবর, কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রকের সচিব ভি এল কান্থা রাও এর সঙ্গে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সচিবের সঙ্গে বৈঠক হয়েছে সেই বিষয়ে।
বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলার মধ্যেই কেন্দ্র থেকে রাজ্যের জন্য বড় অঙ্কের বকেয়া বরাদ্দ মঞ্জুর করা হয়েছে।

