Counting LIVE : বাংলা-সহ দেশের ৮২৩টি আসনে শুরু ভোট গণনা, বিজয় মিছিল নিয়ে কী জানাল কমিশন, এক ক্লিকে দেখে নিন
Counting LIVE
তীর্থঙ্কর মুখার্জি, মুনাই ঘোষ, লক্ষী শর্মা, পিঙ্কি শর্মা : দীর্ঘ আড়াই মাসের প্রতীক্ষা এবং টান টান উত্তেজনার অবাসান ঘুচিয়ে শুরু হল ভোট গণনা। বাংলায় দু’দফায় প্রায় ৯৩ শতাংশের কাছাকাছি ভোট পড়েছে। ফলতা বিধানসভা কেন্দ্রে পুণরায় ভোট নেওয়া হবে বলে সেখানে আজ গণনা হচ্ছে না। বাকি কেন্দ্রগুলর গণনা শুরু হবে আগামিকাল অর্থাৎ সোমবার সকাল ৮টা থেকে। কেন্দ্রগুলির আয়তন অনুযায়ী ন্যূনতম ২৪ রাউন্ড থেকে সার্বাধিক ২৮ রাউন্ড পর্যন্ত গণনা হতে পারে।

🔴 LIVE
ভবানীপুরে ১৫ হাজারেরও বেশি ভোটে এগিয়ে মমতা :
মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৩৫ হাজার ৫২২ ভোট। অপরদিকে শুভেন্দু পেয়েছে ২০ হাজার ২০টি ভোট।
রেজাল্ট LIVE আপডেট :
পশ্চিমবঙ্গে মোট আসন ২৯৪ ,গণনা হচ্ছে ২৯৩ আসনে
পশ্চিমবঙ্গ ২৯৩/ ২৯৩ : তৃণমূল : ৯৭/ বিজেপি : ১৯১/ কংগ্রেস : / সিপিআইএম : ২ / অন্যান্য : ১
আসাম ১২৬/১২৬ : বিজেপি : ৯৮ / কংগ্রেস : ২৬/ এ আই ইউ ডি এফ : ০২ / তৃণমূল : / অন্যান্য : ০০
কেরালা ১৪০ / ১৪০ : এলডিএফ :১০১ / ইউডিএফ : ৩৭/ এনডিএ : ০২/ অন্যান্য : ০০
পুদুচেরি ৩০/৩০ : এনআরসি : ২০ / কংগ্রেস : ০৬ / টিভিএ : ০৪
তামিলনাড়ু ২৩৪ / ২৩৪ : ডিএমকে : ১১১ / এআইএডিমকে : ৬৩/ টিভিকে : ৬০
মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল গতোকাল (রবিবার) রাতে জানান, গণনা কেন্দ্রে প্রবেশ করার আগে RO দের ARO দের আন্ডারটেকিং বা মুচলেখায় সই করতে হবে। তাঁরা যে সকল নিয়ম পড়েছেন এবং ভালোভাবে বুঝেছেন সেটাই লেখা থাকবে। তিনি আরোও বলেন এছাড়াও যদি তাঁরা কোনও ভুল করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে নির্বাচন কমিশন।
গণনাকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা :
নিরাপত্তা ব্যবস্থা নিশছিদ্র করতে গণনাকেন্দ্রের ২০০ মিটার ব্যাসার্ধের মধ্যে ভারতীয় ন্যায় সংহিতার (বিএসিএন) ১৬৩ ধারা জারি করা হয়েছে। এর ফলে গণনাকেন্দ্রের আশেপাশে কোনও ধরনের জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ।


বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।
