WB 2nd Phase Voting Live : শুরু দ্বিতীয় দফার ভোট,এলকা পরিদর্শনে মমতা,ভোট দিলেন অভিষেক বললেন এই দফায় রফা দফা,এক ক্লিকে লাইভ আপডেট

WB 2nd Phase Voting Live Updates : শুরু দ্বিতীয় দফার ভোট,এলকা পরিদর্শনে মমতা,ভোট দিলেন অভিষেক বললেন এই দফায় রফা দফা,এক ক্লিকে লাইভ আপডেট

WB 2nd Phase Voting Live

মুনাই ঘোষ : সকাল ৭ টায় শুরু হয়েছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। দ্বিতীয় দফায় মোট ৭ জেলায় ১৪২টি আসনে ভোট গ্রহণ হবে। আজ ৩ কোটি ২১ লক্ষ ৭৫ হাজার ২৯৯ জন ভোটাররা তারা তাঁদের নিজেদের মতামত জানাবে ব্যালট বক্সের মধ্যে দিয়ে।

ভোট দিলেন মমতা :

ভোট দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিত্র ইন্সটিটিইউশনে ভোট দিয়ে বেরিয়ে ভিক্ট্রি সিম্বল দেখালেন তিনি। কিন্তু ভোট দিতে যাওয়ার আগে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন, মহিলা, বাচ্চাদের মারধোর করছে কেন্দ্রীয় বাহিনী।

ভোট দিলেন দেব :

ভোট দিয়ে বেরিয়ে এসে তৃণমূলের চতুর্থবার সরকারের পক্ষে সাওয়াল করে দেব বলেন চাইব দিদিই আবার শপথ নিন।

আরো পড়ুন : Vande Bharat : দুর্ঘটনার কবলে ভারতের দ্রুততম ট্রেন বন্দে ভারত ! অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা, দেখুন কী হয়েছিল

WB 2nd Phase Voting Live
WB 2nd Phase Voting Live
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
ভবানীপুরে জয়হিন্দ ভোট কেন্দ্রর সামনে ছুটছে শুভেন্দু

ভবানীপুরে জয়হিন্দ ভোট কেন্দ্র চত্তরে সামনে তৃণমূল সমর্থক শুভেন্দু অধিকারীকে দেখে জয় বাংলা স্লোগান শুনে চোটে যান। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ছুটতে থাকেন এবং শুভেন্দু অধিকারী বলতে থাকেন মারো মারো…

সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল কত শতাংশ ?

👉🏿 দুপুরে ৩টে পর্যন্ত ভোট দানের হার ৭৯ শতাংশ

নির্বাচন কমিশনারের তথ্য অনুযায়ী সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ৩৯.৭৯ শতাংশ।

বাংলার দ্বিতীয় দফার ভোটে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ১৮.৩৯ শতাংশ।

কেন্দ্রীয় বাহিনীর মারে হাত ভাঙল আম ভোটারের,বিভিন্ন যায়গা থেকে উঠে আসছে অত্যাচারের অভিযোগ :

তারকেশ্বরে লাইনে দাঁড়িয়ে থাকা মহিলাদের মমতা উপর কেন্দ্রবাহিনীর লাঠি চার্যের অভিযোগ। শুভেন্দুর নির্দেশেই লাঠি চার্য করা হয়েছে বলে ভোটারদের অভিযোগ। একি অভিযোগ অভিযোগ পানিহাটির ১০৫ নম্বর বুথে।

বাড়ির সামনেই দাঁড়িয়ে থাকার অপরাধে বাহিনীর মারধরে হাত ভাঙলো এক জনের, আশঙ্কা জনক আরো দুই ব্যক্তি। দেগঙ্গায় ২০৪ নম্বর বুথের ঘটনা।

ভোট দিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী এবং অর্জুন সিং

আরো পড়ুন : WB Weather Breaking : তুমুল ঝড়বৃষ্টি শুরু উত্তরবঙ্গ জুড়ে,জারি কমলা সতর্কতা, দক্ষিণেও সপ্তাহ জুড়ে দুর্যোগের পূর্বাভাস

এই মুহুর্তে দ্বিতীয় দফার ভোটের লাইভ আপডেট :
ভোট দিলেন অভিষেক :

সকাল ৯টার আগেই মিত্র ইন্সটিটিইউশনে ভোট দিলেন তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট দিয়ে বেরিয়ে এসে হাসিমুখে ভিক্ট্রি চিহ্ন দেখান তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট দিয়ে বেরিয়েই অভিযোগ আনলেন অবজার্ভার-দের বিরুদ্ধে। তিনি অভিযোগ করেন যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ধমকানো চমকানো হচ্ছে।

অভিষেক বলেন আপনারা জানেন, হাইকোর্টের অর্ডার থাকা সত্বেও সাধারণ মানুষদের ভয় দেখাতে এক্তিয়ার বহির্ভুত কাজ করা হচ্ছে। এমনিতেই গায়ের জোরে ৩০ লক্ষের নাম বাদ দিয়েছে। এতে কোনও লাভ হবে না। রথম দফায় বিজেপি কুপোকাত হয়ে গিয়েছে। দ্বিতীয় দফায় দফারফা হবে।

আরো পড়ুন : Mamata : কেন্দ্র কাশ্মীর থেকে বাংলায় যুদ্ধে ব্যবহৃত গাড়ি এনেছে, কিন্তু পহেলগাম হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে : মমতা

সকালেই এলকা পরিদর্শনে বেড়িয়ে পড়েছেন মমতা :

চক্রবেরিয়ার একটি বুথে বসে রয়েছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোট কেন্দ্র ভবানীপুরে সকাল সকাল পরিদর্শনে বেড়িয়ে পরেছেন। বাড়ি থেকে বেড়িয়েই চেতলায় পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে কথা হয় ফিরাদ হাকিমের।

মমতা বলেন, সারা বাংলা জুড়ে সিআরপিএফ আর অবজার্ভাররা কোর্টের অর্ডার থাকা সত্বেও বলছে, অর্ডার মানব না। আমদের সব ছেলেদের তুলে নিচ্ছে। খুলে দেওয় হচ্ছে তৃণমূলের পোস্টার। আমি সারারাত জেগে ছিলাম।

তিমি আরো অভিযোগ করেন, তৃণমূল কাউন্সিলর অসীম বসুকে বেরতে দেওয়া হচ্ছে না। তাঁকে ও তাঁর স্ত্রীকে গতকাল রাত দেড়টায় হেনস্থা করা হচ্ছে। ধাক্কা দেওয়া হয়েছে।

ভবানীপুরে যাওয়ার জন্য চিনার পার্ক বাড়ি থেকে বেড়িয়ে গেলেন শুভেন্দু অধিকারী :

চক্রবেড়িয়ায় ৭০ নম্বর ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তাঁকে ঘিরে রয়েছে বিরাট কেন্দ্রীয় বাহিনী।

ভবানীপুরে যাওয়ার জন্য চিনার পার্ক বাড়ি থেকে বেড়িয়ে খিদিরপুরের হনুমান মন্দিরে পুজো দিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

আরো পড়ুন : CEC :সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের প্রস্তাব চেয়ে ফের নোটিশ পেশ! ঠিক কোন কোন অভিযোগ আনা হয়েছে

বিভিন্ন বুথে ইভিএম খারাপ, ক্ষুব্ধ ভোটাররা :

আরামবাগের পারুল এলকার ১২৪ নম্বর বুথে ইভিএম মেশিন খারপের জন্য ভোট চালু না হওয়ায় লম্বা লাইন বুথের বাইরে। ক্ষুব্ধ ভোটাররা।

একি অবস্থা উত্তর হাওড়া বিধানসভার সালকিয়ার নিগেন্দ্র দত্ত স্মৃতি বালিকা বিদ্যাপীঠের ৩৪ ও ৪১ নম্বর বুথের ইভিএম মেশিন খারপ হওয়ায় এখনো ভোট চালু হয়নি। ভোটারদের দীর্ঘ লাইন ভোট কেন্দ্রের বাইরে। ভোটের লাইনে দাঁড়িয়ে ক্ষোভ দেখাচ্ছেন মহিলারা।

বারাসাতে সকাল থেকেই খারাপ ইভিএম :

সকাল পাঁচটা থেকে মানুষ লাইনে দাঁড়িয়েও কনো লাভ হয়নি বলেই ভোটারদের অভিযোগ। কারন ১১৯ বারাসাত বিধানসভার ৯৯ পার্ট নলেজ হোম স্কুলে সকাল থেকে ইভিএম খারাপ।

WB 2nd Phase Voting Live
WB 2nd Phase Voting Live

আরো পড়ুন : RBI Breaking : ১০,০০০ টাকার বেশি ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে অপেক্ষা করতে হবে ১ থেকে ২৪ ঘন্টা পর্যন্ত, আর কী জানাচ্ছে RBI

Leave a Comment