Raiganj : ভোটের একদিন আগে রায়গঞ্জে বিজেপি টেন্টে অন্নপূর্ণা ভাতা ফ্রম বিলির অভিযোগ, ঘটনাস্থলে উত্তেজ্জনা
Raiganj
মুনাই ঘোষ : মঙ্গলবার অর্থাৎ ভোটের একদিন আগে রায়গঞ্জ বিধানসভার ১৬ নম্বর ওয়ার্ডে বিজেপির নির্বাচনী টেন্টে ‘ভাতা ফ্রম’ বিলির অভিযোগ এনে তা বন্ধ করতে বললে সরব হয় তৃণমূলের কর্মীর। সেই সময় ঘটনাস্থলে উত্তেজ্জনা শুরু হয়।

স্থানীয় তৃণমূল কর্মীদের বড় অভিযোগ এদিন দুপুরে বিজেপি কর্মী বুবাই সরকারের বাড়ির সামনে বিজেপির নির্বাচনী টেন্টে অবৈধ ও ভুয়ো “অন্নপূর্ণা ভাতা ফ্রম” ফিলাপের কাজ চলাতে থাকে। সেই খবর পেয়ে স্থানীয় তৃণমূল কর্মীরা ভাতা বিলি ফ্রম-এর বিরোধিতা করে। এবং তা অবিলম্বে বন্ধের দাবি করে।
আরো পড়ুন : No Alcohol Sell : মদ বিক্রিতে ‘সার্জিক্যাল স্ট্রাইক’, সময়ের আগেই বন্ধ হল দোকান ,কবে খুলবে দোকান ?জেনে নিন
১৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের মহিলা নেত্রী সোমা বেরার অভিযোগ অবৈধ ভাবে নির্বাচনী বিধিনিষেধ না মেনে বিজেপি কর্মী বিশ্বজিৎ সরকার ওরফে বুবাই-এর নেতৃত্বে বিজেপি কর্মীরা তাঁদের নির্বাচনী টেন্টে “অন্নপূর্ণা ভান্ডারের ভাতা ফ্রম” ফিলাপ করে। যা পুরোপুরি অবৈধ ও ভাউতা। তা বন্ধ করতে বললে তাঁদের মহিলা দলকে হুমকি দেয় এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে তুলে নেওয়ার হুমকি দেয় বিজেপি কর্মী বুবাই সরকার।
আরো পড়ুন : North Bengal : মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান, ক্ষতিগ্রস্ত দুধিয়া সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দার্জিলিঙের সঙ্গে
সোম বেরার আরো অভিযোগ, অবৈধ কাজের বিরোধিতা করলে, উল্টে তাঁকেই রায়গঞ্জ থানায় নিয়ে আসা হয়। যখন বিজেপি কর্মি বিশ্বজিৎ সরকার ওরফে বুবাই একজন কুখ্যাত গুন্ডা। এর পরেই ওয়ার্ডের স্থানীয় মানুষেরাও এই ঘটনার বিরোধিতা করে। যদিও সোমা বেরাকে সেই সময় ছেড়ে দেওয় হয় বলে জানান তিনি।
আরো পড়ুন : Lok Sabha : বিল পাশে বড় ধাক্কা খেল মোদি সরকার,পরাজিত হয়েছে মহিলা সংরক্ষণ ও লোকসভায় আসনবৃদ্ধি বিল
অপর দিকে এই অভিযোগ মিথ্যা বলে দাবি করা হয়েছে বিজেপির তরফে। এদিন বিজেপি কর্মি বুবাই সাহা বলেন আমরা মোদীজির দেওয়া প্রতিশ্রুতির অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ করে দেওয়ার কথা বলছিলাম শুধু।
জানা গিয়েছে এই ঘটনার পর তৃণমূলের তরফে বিশ্বজিৎ সরকারের বিরুদ্ধে রায়গঞ্জে থানায় অভিযোগ জানানো হয়েছে।


বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।
