Arvind Kejriwal granted bail : মান্যতা পেল না এর যুক্তি, জামিনে মুক্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী
Arvind Kejriwal granted bail
পিঙ্কি শর্মা : ছয় মাস পর সিবিআইয়ের দায়ের করা দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে জামিন দিল দিল্লি হাইকোর্ট। এদিন অর্থাৎ ১৩ সেপ্টেম্বর বিচারপতি উজ্জল ভুঁইয়া এবং বিচারপতি সূর্য কান্তর বেঞ্চে এই রায় ঘোষণা করা হয়।
Table of Contents
২০২১-২২ সালে দিল্লি সরকারের এক নয়া আবগারি নীতি প্রণয়ন এবং কার্যকর করেছিল। এই ক্ষেত্রে কেজরীবাল সহ আপ নেতারা দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন বলে অভিযোগ। নয়া আবগারি নীতিটি পরে বাতিল করে দেওয়া হলেও ,তদন্তে একের পর এক আপ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
কেজরীবাল জামিনে জেলের বাইরে এলে তথ্য-প্রমাণ নষ্ট হয়ে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল সিবিআই। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই আশঙ্কাকে গুরুত্বই দিল না দেশের সর্বচ্চ আদালত।

SC grants bail to Arvind Kejreiwal : Here’s what he’s not allowed to do
আরো পড়ুন : leopard attack injured 1: কাজ সেরে ফেরার পথে চিতাবাঘের হামলা, গুরুতর যখম এক মহিলা চা শ্রমিক
কেজরি বালের জামিনের আবেদন খারিজ এবং সিবিআইয়ের দায়ের করা দুর্নীতির মামলায় তাঁর গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে দুটি পৃথক পিটিশন দায়ের করেছিল এন কেজরিবাল।

ইডির হেফাজতে থাকাকালীনই, ২৬ জুন দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেছিল সিবিআই। এর আগে, ১২ জুলাই দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারির অভিযোগের প্রেক্ষিতে, ইডি যে মামলা দায়ের করেছিল, সেই মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন কেজরীবাল।
আরো পড়ুন : Nabanna CM-Mamata : ভেবে ছিলাম আজ সমাধান হবে,’ওরা বিচার চায় না, চেয়ার চায়’ : মুখ্যমন্ত্রী
