leopard attack injured 1: কাজ সেরে ফেরার পথে চিতাবাঘের হামলা, গুরুতর যখম এক মহিলা চা শ্রমিক

leopard attack injured 1: কাজ সেরে ফেরার পথে চিতাবাঘের হামলা, গুরুতর যখম এক মহিলা চা শ্রমিক

Contents

leopard attack injured 1

অনুশিবা সেন : চা বাগানে ফের চিতাবাঘের হামলার শিকার হল এক মহিলা চা শ্রমিক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধিন বছর ৩৮-এর ওই মহিলা চা শ্রমিক। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার বিকালে নাগরাকাটার কালাবাড়ি চা বাগানে। যখম মহিলার চিকিৎসার যাবতীয় ব্যায়ভার বহন করছে বনদপ্তর এমনটাই জানান, বন দপ্তরের বন্যপ্রাণ শাখার বিন্নাগুড়ির রেঞ্জার হিমাদ্রী দেবনাথ।

Table of Contents

পাশাপাশি তিনি জানান, ওই চা বাগানে বাঘ ধরতে কয়েকটি খাঁচা পাতা রয়েছে। কিন্তু এখনো একটিও খাঁচা বন্দি হয়নি। তাই দ্রুত একটি সচেতনতা শিবির করা হবে বলেও তিনি জানান। যখম ওই চা শ্রমিকেরা নাম রেশমা খারিয়া। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রেশমা তাঁর সাথে ঘটা ভয়াবহ মুহূর্তের কথা জানান।

a woman tea worker injured in leopard attack

The forest department is bearing all the expenses for the treatment of the injured woman

আরো পড়ুন : Nabanna CM-Mamata : ভেবে ছিলাম আজ সমাধান হবে,’ওরা বিচার চায় না, চেয়ার চায়’ : মুখ্যমন্ত্রী

কাজ শেষ করে চা বাগানের রাস্তার ধারে গজিয়ে ওঠা ঘাস বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ঘাস কাটছিলেন রেশমা। আচমকাই পেছন থেকে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ল একটি চিতাবাঘ। এরপর চিতাবাঘটি সেখান থেকে পালিয়ে গেলে আশেপাশের বাসিন্দারা ছুটে এসে তাঁকে উদ্ধার করে এবং রক্তাক্ত অবস্থায় কনো মতে ২৫ এ নম্বর সেকশনে জান তিনি।

leopard attack injured 1
leopard attack injured 1
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় বাগানের হাসপাতালে। সেখান থেকে চিকিৎসার জন্য তাঁকে বন দপ্তর বানারহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানেই. তাঁর চিকিৎসা চলছে।

আরো পড়ুন : 1 student injiure in school : রায়গঞ্জের এক নামি স্কুলে ছাত্রীর হাতে আক্রান্ত ক্লাসের সহপাঠী ছাত্র

Leave a Comment