Landslide : পাহাড়ে বিশাল ধস, উত্তর সিকিমে সম্পূর্ণ বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ ব্যবস্থা , আটকে বহু পর্যটক

Landslide : পাহাড়ে বিশাল ধস, উত্তর সিকিমে সম্পূর্ণ বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ ব্যবস্থা , আটকে বহু পর্যটক

Landslide

মুনাই ঘোষ : উত্তর সিকিমে বিশাল ধসের কারনে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। চুংথুং থেকে লাচেনগামী রাস্তায় তারুম চু ব্রিজের কাছে বিশাল ধস নামে। এর জেরেই লাচেনে আটকে পড়েছেন বহু পর্যটক

Landslide
Landslide
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরো পড়ুন : Pakistan Warn India : একযোগে দিল্লি ও কলকাতা উড়িয়ে দেবার হুমকি ! ভারতকে হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, স্বাভাবিক রয়েছে, লাচুং, ইয়ুমথাং ভ্যালি এবং জিরো পয়েন্ট রুট। তবে প্রশাসনের তরফে পর্যটকদের আজকে লাচেনে নিরাপদে থাকতে বলা হয়েছে। আটকে পড়া পর্যটকদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার অনুরোধ করা হয়েছে।

আরো পড়ুন : Malda SIR Protest : গণহারে ভোটার নাম বাদ দেওয়ার প্রতিবাদে মালদায় চরম বিক্ষোভ, বিচার বিভাগীয় কর্মকর্তাকে ঘেরাও, অবরুদ্ধ NH-১২

পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই প্রশাসন প্রতিটি পদক্ষেপ নিচ্ছে। যতক্ষন পর্যন্ত সড়কপথ মেরামতের কাজ শেষ হচ্ছে ততক্ষন পর্যন্ত ওই এলকায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। পাশাপাশি আরো বলা হয়েছে, আগামী কয়েকদিন উত্তর সিকিম ভ্রমণের পরিকলনা করছেন, তাঁদের খোঁজ খবর নিয়েই যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরো পড়ুন : LPG Cylinder Booking New No : গ্যাস বুকিংয়ে হয়রানি হতে হচ্ছে গ্রাহকদের ! ‘গ্যাস বুকিংয়ের নয়া নম্বর’ জানাল পেট্রোলিয়াম মন্ত্রণালয়

মূলত লাচেন থেকে ডংকিয়া লা, লাচুং হয়ে গ্যাংটক রুট হয়ে পর্যটকদের ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। উদ্ধারকাজ সফল করতে জেলা প্রশাসন, পুলিশ, আইটিবিপি, বিআরও এবং ভারতীয় সেনা যৌথভাবে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে।

আরো পড়ুন : WB Election : দ্বিতীয় তালিকার ২৪ ঘন্টার মধ্যেই তৃতীয় Supplimentary তালিকা প্রকাশ,বাদ গেল কত নাম ?

আগামীকাল সকালে আবহাওয়া পরিষ্কার থাকলে তবেই রাস্তার বরফ পরিষ্কার করা সম্ভব হবে। এরপরই আটকে পড়া পর্যটকদের সরানোর কাজ শুরু করা যাবে।

Landslide
Landslide

আরো পড়ুন : Lockdown : ভারতে কী তাহলে লকডাউন হতে চলেছে ! নাকি গুজব ? জল্পনার মাঝে কী জানাল সরকার

Leave a Comment