List of Possible TMC Candidate List : তৃণমূলে এবার এক ঝাঁক তরুণ মুখ ! সাথে তারকা চমক…দেখে নিন তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকা
List of Possible TMC Candidate List
কেয়া সরকার : যে কনো সময় বাংলায় ঘোষণা হয়ে যেতে পারে ভোটের দিন। তাঁর আগেই জল্পনা চলছে সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে। যার মধ্যে জোর আলোচনায় তৃণমূলে এবার এক ঝাঁক তরুণ মুখ টিকিট পেতে চলেছে। যার মধ্যে সম্ভাব্য যে সকল নাম উঠে আসছে তাঁর মধ্যে নতুন তারুণ্য নাম তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের।

এছাড়াও তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হিসেবে তরুণ মুখ মুখোপাত্র দেবাংশু ভট্টাচার্য। সম্ভাব্য তালিকায় রয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি জয়া দত্ত। এছাড়াও শোনা যাচ্ছে সন্দীপন সাহা ও রামমোহন রায়ের নামও।
এবারের সম্ভাব্য প্রার্থী তালিকায় যে সব মুখপাত্রদের নাম ভেসে বেড়াচ্ছে..সেগুলি হল..কুনাল ঘোষ, তন্ময় ঘোষ, অরূপ চক্রবর্তী। এছাড়াও সদ্য সিপিএম থেকে আসা তরুণ মুখ প্রতীকূর রহমানের নামও শোনা যাচ্ছে।
আরো পড়ুন : Mamata Big Step : রান্নার গ্যাস আর তেলের সংকট মেটাতে কড়া পদক্ষেপ মমতার! LPG সংকটের জন্য দায়ী মোদী সরকার
সম্ভাব্য প্রার্থী তালিকায় বড় চমক হিসেবে উত্তরবঙ্গ থেক স্বপ্না বর্মনের নাম উঠে আসছে। রয়েছে দেবরাজ চক্রবর্তীদের নামও। এছাড়াও তারকাখচিত পার্থী তালিকায় ইমন চক্রবর্তীর নামও শোনা যাচ্ছে। রয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়ও।
সম্ভাব্য তালিকায় রয়েছেন রাজ্যসভার সাংসদ ঋতব্রত ভট্টাচার্য এবং আরেক সাংসদ সামিরুল ইসলাম হতে পারেন বিধান সভার প্রার্থী। উল্লেখ্য এই নামগুলো সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছেন।
এখন শুধু সময়ের অপেক্ষা। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই খোলাসা হবে কে কোথা থেকে প্রার্থী হচ্ছেন। যা চরম সিদ্ধান্ত নেবেন তৃণমূল সুরিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

আরো পড়ুন : Kolkata : উদ্ধার বিপুল জালনোট ! নেপাল-বাংলা পুলিশের যৌথ অভিযানে ৭০ কোটি টাকার জাল নোট সহ গ্রেপ্তার ৯
