Mamata : আইনি লড়াইয়ে বড় জয় মমতার,অভিষেকের অনুরোধে ৫ দিনের ধর্ণা প্রত্যাহার মমতার, ভোট ঘোষনার তারিখ নিয়ে কী বললেন…

Mamata : আইনি লড়াইয়ে বড় জয় মমতার,অভিষেকের অনুরোধে ৫ দিনের ধর্ণা প্রত্যাহার মমতার, ভোট ঘোষনার তারিখ নিয়ে কী বললেন…

মুনাই ঘোষ : মঙ্গলবার (১০.০৩.২৬) অভিষেকের অনুরোধে রেড রোডে টানা ৫ দিন ধরে চলা ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রিতিবাদি ধরনা কর্মসূচী প্রত্যাহার করলেন তৃণমুল কংগ্রেসের দলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরো পড়ুন : WB SIR ,Supreme Court LIVE : নাম বাদ পড়া মামলায় কড়া বার্তা সুপ্রিম কোর্টের,১০ লক্ষেরও বেশি আপত্তির নিষ্পত্তি হয়েছে জানাল HC! মমতার দাবিতে মান্যতা

Mamata
Mamata
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রাজ্যে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে এই মাসের শুরুতে এই অবস্থান বিক্ষোভ শুরু হয়েছিল। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার সময় ভারতের নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রকৃত ভোটারদের নাম মুছে ফেলার অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরো পড়ুন : Kolkata : উদ্ধার বিপুল জালনোট ! নেপাল-বাংলা পুলিশের যৌথ অভিযানে ৭০ কোটি টাকার জাল নোট সহ গ্রেপ্তার ৯

“দিদি, আজ আপনার লড়াইয়ের জয় হয়েছে, সর্বচ্চ আদালত আপনার নৈতিক দাবিকে মান্যতা দিয়েছে : অভিষেক

ধর্নামঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “দিদি, আজ আপনার লড়াইয়ের জয় হয়েছে। দেশের সর্বচ্চ আদালত আপনার নৈতিক দাবিকে মান্যতা দিয়েছে। আন্দোলন তার উদ্দেশ্য পূরণ করেছে এবং সর্বশেষ আইনি অগ্রগতি ক্ষতিগ্রস্ত ভোটারদের ন্যায়বিচার চাওয়ার পথ খুলে দিয়েছে।

অভিষেক বলেন, দেশের সর্বচ্চ আদলতের এই নির্দেশকে ‘মানুষের জয় হয়েছে। “বাংলার এই মামলাটি এখন একটি ‘স্পেসাল কেস’ তাই নির্বাচন ঘোষণা হয়ে গেলেও সুপ্রিম কোর্টের নজরদারি বজায় থাকবে। যে দরজা কমিশন বন্ধ করতে চেয়েছিল, আদালত তা খুলে দিয়েছে”।

“দেশের সর্বোচ্চ আদালত আপনার প্রতিবাদের দাবি মেনে নিয়েছে। বাংলার ১০ কোটি মানুষের জন্য আপনাকে সুস্থ থাকতে হবে। আমাদের লড়াই ৩০ এপ্রিল পর্যন্ত চলবে,” এর পরেই অভিষেক প্রতিবাদ বন্ধ করার আহ্বান জানান।

Mamata
Mamata

আরো পড়ুন : Tamal Roy Choudhury : শোকস্তব্দ পুরো টলিউড ! ঘুমের মধ্যেই স্ট্রোক হয়ে প্রয়াত অভিনেতা তমাল রায় চৌধুরী,তাঁর হাত দিয়ে তৈরী অভিনেতা-পরিচালক

“মমতা ধর্নামঞ্চ থেকে বলেন, অভিষেকের প্রস্তাবে, আমরা আজ বিক্ষোভ প্রত্যাহার করছি” :

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন , “আমরা পাঁচ দিন ধরে রাস্তায় আছি। অনেক ন্যায়বিচার হয়েছে। অভিষেক সকলের মতামত নিয়েছেন এবং ধর্না তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছেন। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন ,তার প্রস্তাবে, আমরা আজ বিক্ষোভ প্রত্যাহার করছি”।

আরো পড়ুন : IND vs NZ T20 World Cup Fainal : নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ভারতের ! ফাইনালেও বুম বুম ম্যাজিক,দেখুন ম্যাচের হাইলাইটস

ভোট ঘোষণার দিনের ইঙ্গিত মমতার :

মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের নির্বাচনের ইঙ্গিত দিয়ে বলেন, প্রধানমন্ত্রীর ব্রিগেডের সভার পর ভোট ঘোষণা চিন্তার কারণ নেই ,কারণ পুরো প্রক্রিয়া এখন আদালতের স্ক্যনারে।

আরো পড়ুন : Mamata LIVE : ভোটার তালিকা বাদ দেওয়ার বিরুদ্ধে অবস্থান ধর্মঘট শুরু মমতার, বাংলা নির্বাচনের আগে বিজেপি-ইসি ‘ষড়যন্ত্র’র অভিযোগ

মমতা বললেন চিন্তার কারন নেই ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন :

মমতা আরো বলেন, এসআইআর ( SIR ) প্রক্রিয়া নিয়ে যাঁদের নাম বেআইনিভাবে কাটা হয়েছে, তাঁর এখন সুপ্রিম কোর্টের তৈরি করে দেওয়া ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। আমি সাধারণ মানুষ হিসেবে পিটিশন করেছিলাম, আজ তার মর্যোদা রক্ষা হয়েছে।”

এসআইআর মামলার পরবর্তী শুনানি আগামী ২৫ মার্চ। তৃণমূল নেতৃত্বের দাবি, আইনি এই রক্ষা কবজ ভোট ময়দানে তাঁদের বাড়িতে অক্সিজেন জোগাবে।

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ব্যাপারে উদ্বিগ্ন ভোটারদের আশ্বস্ত করার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী। তিনি জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান এবং জোর দিয়ে বলেন যে আইনি প্রতিকার পাওয়া যাচ্ছে।

আরো পড়ুন : WB Weather LIVE Updates : বজ্রবিদ্যুৎ-সহ তুমুল ঝড়বৃষ্টি বাংলায় ! উত্তর-দক্ষিণে শুরু আজ থেকেই, একটানা ৮দিন, কবে কোথায় জেনে নিন

মমতা উদ্বিগ্ন ভোটারদের আশ্বস্ত করে বলেন, SIR নিয়ে “চিন্তা করবেন না এবং আত্মহত্যার পথ বেছে নেবেন না :

মমতা বলেন , “চিন্তা করবেন না এবং আত্মহত্যার পথ বেছে নেবেন না। যদি আপনার নাম বাদ পড়ে, তাহলে এটি পুনরুদ্ধারের ব্যবস্থা থাকবে। সুপ্রিমের নির্দেশের পর ভোটাররা ভোটের তারিখের একদিন আগে পর্যন্ত আপিল করতে এবং সংশোধন চাইতে পারবেন”।

আইনি প্রক্রিয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, তালিকা থেকে বাদ পড়া ভোটারদের ট্রাইব্যুনালে আপিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্ট কার্যকরভাবে “বন্ধ রাস্তা খুলে দিয়েছে”।

আরো পড়ুন : Harmuz Pronali : ইরান বন্ধ করল হরমুজ প্রণালী ! দাম বাড়বে পেট্রোল -ডিজেলের, ভারতের কাছে মাত্র ৭৪ দিনের তেল মজুত,এবার…

মমতা ব্যানার্জির প্রতিবাদে এমন বেশ কিছু ঘটনাও উঠে এসেছে যেখানে বলা হয়েছে যে জীবিত এবং ভোটার হওয়ার যোগ্য থাকা সত্ত্বেও তাদের নাম ভুলভাবে মুছে ফেলা হয়েছে বা “মৃত” হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিক্ষোভকারীরা যুক্তি দিয়েছিলেন যে এই ধরনের ত্রুটি রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে হাজার হাজার ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারে।

এদিকে, রান্নার গ্যাসের দাম বৃদ্ধির জন্যও মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, সরকার যদি প্রচারণার খরচ কমিয়ে আনে তবে এলপিজির দাম কমানো যেতে পারে।

Mamata
Mamata

আরো পড়ুন : Wild Boar Attack : উত্তরবঙ্গের জঙ্গলে ত্রাস এখন বুনো শুয়োর ! তিন দিনে আক্রান্ত ৫, মৃত্যু হয়েছে ১ জনের

Leave a Comment