WEBEL will buy broken old electronic equipment : বাড়ির নষ্ট পুরনো ইলেকট্রনিক্স যন্ত্রপাতি পাকিনবে ওএবেল, বিনিময়ে মিলবে অর্থ! রইল বিস্তর

WEBEL will buy broken old electronic equipment : বাড়ির নষ্ট পুরনো ইলেকট্রনিক্স যন্ত্রপাতি পাকিনবে ওএবেল, বিনিময়ে মিলবে অর্থ! রইল বিস্তর

Contents

WEBEL will buy broken old electronic equipment

তীর্থঙ্কর মুখার্জি : প্রত্যেকের ঘরেই এমন বহু যন্ত্রপাতি রয়েছে যা অকেজো অর্থাৎ ব্যবহার যোগ্য নয়। সেগুলি এতোদিন পড়ে পড়েই নষ্ট হতো। এবার বাড়ির পুরনো বৈদ্যুতিন যন্ত্রপাতি সরাসরি ক্রয় করবে ওয়েবেল। তবে বিনে পয়সায় নয় ওয়েবেল তার দামও নির্ধারণ করে দিয়েছে। অর্থাৎ যারা বাতিল বৈদ্যুতিন যন্ত্রপাতি বিক্রি করবেন তার বদলে পেয়ে যাবে টাকা।

এ বিষয়ে ওয়েবেল-এর ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় কুমার দাস জানান, বাড়ির ফেলে দেওয়া বৈদ্যুতিন যন্ত্রপাতি পক্রিয়াকরণের জন্য সোনারপুর আইটি পার্কে তৈরি হচ্ছে প্ল্যান্ট। ফেলে দেওয়া যন্ত্রপাতিকে রিসাইকেল করে নতুন যিন্ত্র তৈরী হবে ওই প্ল্যান্টে। যার ফলে সেখানে তৈরি হবে নতুন কর্মসংস্থান।

WEBEL will buy broken old electronic equipment

পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সচিব ডা. রাজেশ কুমার এই বিষয়ে জানান যে, বঙ্গে প্রতি বছর দেড় লক্ষ মেট্রিক টন ইলেকট্রনিক্স ওয়েস্ট তৈরি হচ্ছে। তার মধ্যে মাত্র ৫০হাজার মেট্রিক টন প্রক্রিয়াকরণের ব্যবস্থা রয়েছে। বাকি চাহিদা মেটাতেই এবার পাড়ায় পাড়ায় ক্যাম্প করে বাতিল মোবাইল, ল্যাপটপ, টিভি সংগ্রহ করা হবে।

শনিবার প্রথম বিক্রেতা হিসেবে মেয়র ফিরাদ হাকিম ওয়েবেলের কাছে তাঁর অফিসের বাতিল কম্পিউটার -মনিটির, কি বোর্ড বিক্রি করেন। সূত্র বলছে, নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবনের ফলেই ফি বছরেই দেড়লক্ষ মেট্রিক টন ই-ওয়েস্ট তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে। কারন বছর ঘুরতে না ঘুরতেই নিত্য নতুন গ্যাজেট কিনছে আমবাঙালি। যার ফলে বাড়িতে পড়ে থাকছে পুরনো মোবাইল, টিভি, ইস্ত্রি, ওয়াশিং মেশিন।

আরো পড়ুন : 3 Women Serial Killer Arrasted : গ্রেপ্তার ৩ মহিলা সিরিয়াল কিলার, বন্ধু পাতিয়ে হারহিম করা পন্থায় করা হত হত্যা

আর এই ধরনণের বাতিল ইলেকট্রনিক্স যন্ত্রপাতি লোহালক্কড়ের সঙ্গে বিক্রি করে দিচ্ছে অনেকেই। যার ফলে তৈরি হচ্ছে বিপদ। বাতিল হওয়া রেডিও , মোবাইল ,টিভি, ইনভার্টার, মাইক্রোওয়েভে যে সকল সোনা ,রুপো, অ্যালুমিনিয়াম, তামা, প্যালাডিয়াম, প্লাটিনাম, নিকেল, টিন, লেড (দস্তা), ফসফরাস, সালফার, লোহা এবং আর্সেনিকের মতো উপাদান থাকে।

WEBEL will buy broken old electronic equipment
WEBEL will buy broken old electronic equipment
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পরিবেশে এগুলো মিশলে ব্যাপক ক্ষতি। এই সকল ই-বর্জ্রে থাকা একাধিক উপাদানের জন্য চোখ ,ত্বক, হৃৎপিন্ড ও ফুসফুসের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। শুধু তাই নয়, কিছু কিছু ই-বর্জ্রে ক্যাডমিয়ামের মতো ধাতু থাকে যা ফুসফুসের ক্যানসার ,কিডনি ও লিভারের জটিল সমস্যা তৈরি করে।

আরো পড়ুন : 1 junior doctor in CBI’s Scan : আরজি কর খুনের রাতে রক্ত ধুতে বাথরুমে ঢুকেছিল এক জুনিয়ার ডাক্তার

এবার পরিবেশের সেই সংকট ঠেকাতেই শনিবার কলকাতা পুরসভা, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি ডেভলপমেন্ট কর্পরেশন লিমিটেড (WEBEL) যৌথ ভাবে ই-বর্জ্র সংগ্রহ শুরু করল। কলকাতা কর্পোরেশনের তরফে জানানো হয় ১৭ সেপ্টেম্বর প্রথম ক্যাম্প হবে ১ এবং ৯ নম্বর বোরয়। পরে ধিরে ধিরে গোটা কলকাতা জুড়েই চলবে এই ক্যাম্প।

WEBEL will buy broken old electronic equipment
WEBEL will buy broken old electronic equipment

Leave a Comment