1 Young died in RGKar : চিকিৎসা না পেয়ে মৃত্যু ১, ‘লড়াইয়ের সাথে পরিষেবার আর্জি’ অভিষেকের

1 Young died in RGKar : চিকিৎসা না পেয়ে মৃত্যু ১, ‘লড়াইয়ের সাথে পরিষেবার আর্জি’ অভিষেকের

Contents

1 Young died in RGKar

তীর্থঙ্কর মুখার্জি : আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বাইরে বিনা চিকিৎসায় ঘন্টার পর ঘন্টা পড়েছিল দুর্ঘটনাগ্রস্ত এক যুবক। শেষমেষ মৃত্যু হয় ওই যুবকের। বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ আনার পাশাপাশি গভির শোক নেমে এসেছে এলকায়। এই অভিযোগ ওঠার পরেই সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে লিখেন, নিজেদের দাবি নিয়ে লড়াই করার পাশাপাশি পরিষেবা দেওয়ার আর্জি জানালেন।

Table of Contents

পুলিশ সূত্রে জানাগিয়েছে, দুর্ঘটনায় জখম যুবককে আরজি করে রেফার করেছিল শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল। কারন শুক্রবার ভোরে কোন্নগর বেঙ্গল ফাইন মোড়ের কাছে রাজীব গান্ধী রোডে একটি ডাম্পার এসে চাপা দিয়ে চলে যায় বিক্রম ভট্টাচার্য (২২) নামের এক যুবককে। এরপর স্থানীয়রা দুর্ঘটনায় গুরুতর যখম বিক্রমকে তরিঘরি শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যায়।

ওই মুহুর্তে তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজে পাঠানো হয়। পরিবারের অভিযোগ বিনা চিকিৎসায় ৩ ঘন্টারো বেশি সময় ধরে পড়ে থেকে মৃত্যু হয় ওই যুবকের। অভিযোগের খবর কানে পৌঁছতেই এক্স হ্যান্ডেলে তৃণমূল নেতা কুণাল ঘোষ লিখেন, সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত ওই যুবক পড়ে ছিলেন। কিন্তু তাঁকে ভর্তি নেওয়া হয়নি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরো পড়ুন : CBI Ready to charge sheet for sanjay: একা সঞ্জয়ের নামেই চার্জশিট?তদন্তে বেনজির চাপে CBI, মুখ রক্ষার চেষ্টা ?

তৃণমূল সাংসদ দেবও তাঁর এক্স হ্যান্ডেলে লিখেন, “আমিও আইনি ব্যবস্থার সংস্কার চাই। তবে সেটা আর একটা প্রাণের বিনিময়ে নয়। আপনারা একটু ভেবে দেখুন।” শুক্রবার যুবকের মৃত্যুর খবর পেয়ে মৃত যুবক বিক্রমের বাড়িতে যান কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস।

1 Young died in RGKar
1 Young died in RGKar

তিনি বলেন, বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে ওই যুবকের যা সত্যি দু:খ জনক। তাই চিকিৎসকদের করোজড়ে বলব, আপনারা আন্দোলন করুন। দাবি-দাওয়া থাকলে সেগুলো বলুন। কিন্তু পরিষেবাটাও চালু রাখুন। যাতে এই যুবকের মতো আর কারও প্রাণ না চলে যায়।

আরো পড়ুন : 8 people died in wolf attack : এখনো পর্যন্ত ৭ শিশু সহ ৮ জেনের মৃত্যু হয়েছে, নরখাদক নেকড়ের খোঁজে এবার প্রস্তুত শার্পশুউটার

Leave a Comment