Sealdah Court,RG Kar Case : সিবিআই-এর আচরনে ক্ষুব্ধ বিচারপতি, বেল দিয়ে দেব ধৃত সঞ্জয়ের ? তারপর
Sealdah Court,RG Kar Case
তীর্থঙ্কর মুখার্জি : আরজি কর কান্ডের ধৃত সঞ্জয় রায়ের মামলায় তদন্তকারী সংস্থা সিবিআই-এর আচরনে ক্ষোভ প্রকাশ করলেন বিশেষ সিবিআই আদালতের বিচারক পামেলা গুপ্তা। এদিন আরজি কর কান্ডের ধৃত সঞ্জয়ের শুনানি শুরু হতেই একাধিক যুক্তি পেশ করে, ধৃতের জামিনের আবেদন করেন আইনজীবী কবিতা সরকার।
Table of Contents
এদিন সঞ্জয়ের আইনজীবী কবিতা ধৃতের জামিনের আবেদন জানিয়ে বলেন, তদন্তে কোনও অগ্রগতি নেই। তাই জামিন চাইছি। আইনজীবী ধৃতের বেলের পক্ষে সাওয়াল করে আদালতে দাবি করেন, ধৃত ব্যক্তি এই ঘটনার সাথে যুক্ত নয়। উচ্চ আদালতেও কোনও জামিন মামলা আটকে নেই। আর তিনি কনো বহিরাগত নন। কলকাতার একজন স্থায়ী বাসীন্দা।
In Short
Court criticises CBI for lawyer’s absence during hearing
CBI representative rushed to RG Kar rape -murder
Sanjay Roy remanded to days judicial custody
শুনানি শুরু হয়ে যাওয়ার পরেও দীর্ঘক্ষণ ধরে সিবিআই-এর আইনজীবী আদালতে আসেনি। তদন্তকারী বিচারক পামেলা গুপ্তা জানতে চান, সবিআই-এর তরফে আদালতে কে আছেন ? সেই সময় সবিআই-এর সহকারী তদন্তকারী অফিসার উঠে দাঁড়ান। এরপর বিচারক জানতে চান, সবিআই-এর সহকারি আইনজীবী কোথায় ? সেই মুহুর্তে মহিলা অফিসার জানান আইনজীবী রাস্তায় আছেন।
Sealdah Court,RG Kar Case
এরপর বিচারক অসন্তোষ প্রকাশ করে জানান, বিকেল সাড়ে ৪ টা বাজে এখনো সরকারি আইনজীবী রাস্তায়। কী করব বেল দিয়ে দিন ? ইট ইজ ভেরি আনফরচুনেট, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এর কিছুক্ষন পরেই শিয়ালদহ আদালতে পৌঁছে যায় সিবিআই-এর লিগালসেলের আইনজীবী।

এরপর তিনি ধৃত সঞ্জয়ের ১৪ দিনের জেল হেপাজতের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন। জানাগিয়েছে ধর্ষণ-খুনের মামলায় অভিযুক্ত ধৃত সঞ্জয়ের আইনজীবী কবিতা সরকার বিজেপি ল-সেলের একজন আইনজীবী।

