Siliguri : বড় মাপের মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করল পুলিশ ! ৫০৪ গ্রাম ব্রাউন সুগার সহ আটক ১ যুবক
Siliguri
লক্ষী শর্মা : মাদক পাচার অভিযানে বড় সাফেল্য পেল নকশালবাড়ি থানার পুলিশ। শুক্রবার রাতে নকশালবাড়িতে মাদক পাচারের চেষ্টা রুখে দিল পুলিশ। এদিন মাদক সরবরাহ করতে আসা এক অজ্ঞাত যুবককে তল্লাশি করে পুলিশ। তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় মোট ৫০৪ গ্রাম ব্রাউন সুগার।

পুলিশের তরফে জানানো হয়েছে, ব্রাউন সুগার সহ গ্রেফতার হওয়া অভিযুক্ত যুবকের নাম রমজান আলী ওরফে আব্বাস। পুলিশ সূত্রে জানা গেছে, রমজান আলীর বাড়ি মালদা জেলায়। সে একজন কুখ্যাত এবং সক্রিয় মাদক পাচারকারী।
আরো পড়ুন : Nadia : ইডি-CBIকে হাতিয়ার করে চমকাচ্ছে,মানুষের নাগরিকত্ব কেড়ে নিচ্ছে, মতুয়া ভাইরা অবৈধ : অভিষেক
অভিযুক্ত মালদায় বাংলাদেশ সীমান্তের কাছে অবস্থিত একটি গ্রাম থেকে মাদক আনার পর নকশালবাড়িতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছিল বলে অভিযোগ।
আরো পড়ুন : Watch : আই-প্যাকে ইডি অভিজান নিয়ে শাহের দফতরের বাইরে ধর্ণা,পুলিশের সাথে তুমুল ধস্তাধস্তি সাংসদের, দেখুন

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে অভিযুক্ত নকশালবাড়ি রেলস্টেশন সংলগ্ন পুরাতন পেট্রোল পাম্প এলাকার কাছে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। তার গতিবিধি সন্দেহজনক লাগে। এর পরেই পুলিশ তাকে দঁড়াকরিয়ে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের সময়, তার বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি পায় পুলিশ।
তল্লাশি চালাতেই ওই যুবকের কাছ থেকে ৫০৪ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। এরপরেই মাদক পাচারের অভিযোগে নকশালবাড়ি পুলিশ ঘটনাস্থলেই তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, মাদক পাচার নেটওয়ার্কের সাথে জড়িত অন্যান্য ব্যক্তিদের সনাক্ত করতে এবং জব্দকৃত মাদকের উৎস এবং উদ্দেশ্য খুঁজে বের করার জন্য বিস্তারিত তদন্ত চলছে।

আরো পড়ুন : LPG Price Hike : বছরের শুরুতেই ধাক্কা ! বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম, দেখে নিন কতটা বাড়ল
