Sandeep and 3 others have been arrested CBI: সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করল সিবিআই! সাথে গ্রেপ্তার আরো ৩, কে এই তিন ?
Sandeep and 3 others have been arrested CBI
কেয়া সরকার : গত ১৬ ই আগস্ট থেকে টানা ১৫ দিন টানা জিজ্ঞাসাবাদের পর অবশেষে আরজি করের প্রাক্তন অধ্যক্ষক সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করল সিবিআই। শুধু সন্দীপ ঘোষ একা নন সিবিআই গ্রেপ্তার করল আরোও ৩ ব্যক্তিকে। জানা গিয়েছে, দুর্নীতির অভিযোগে সন্দীপের সঙ্গেই গ্রেপ্তার হয়েছেন সন্দীপের নিরাপত্তারক্ষী আফসর আলি ছাড়াও সুমন হজরা এবং বিপ্লব সিংহ।
Table of Contents
প্রসঙ্গত গত শনি ও রবিবার জেরা করা হয়নি সন্দীপ ঘোষকে। কিন্তু সোমবার আবার তলব করা হয় সিজিও কমপ্লেক্সে। এরপর এদিন সন্ধ্যায় সন্দীপকে সিবিআই আধিকারিকেরা নিজেম প্যালেসে। এরপরেই তদন্তকারী সংস্থার আধিকারিকেরা জানায় গ্রেপ্তার করা হয়েছে সন্দীপ ঘোষকে।

আর্থিক নিয়মের মামলায় ২৪ আগস্ট এফআইআরও করেছে সিবিআই। আরজি করে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই তৎকালীন অধ্যক্ষ সন্দীপের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল নান মহলে।
আরো পড়ুন : caged 2 leopards : চা শ্রমিকদের অভিযোগের পর বনদপ্তরে পাতা খাঁচায় চা বাগানে খাঁচাবন্দি থেকে জোড়া চিতাবাঘ

