বর্ষবরণের রাতে খুন হল তৃণমূলের যুব নেতা, জড়িত সন্দেহে গ্রেপ্তার ২ ! চাঞ্চল্য ছড়িয়েছে শহরে
Raiganj Live
প্রজয় চক্রবর্তী : বর্ষবরণের রাতে খুন হল তৃণমূলের জেলা যুব নেতাকে। খুনের ঘটনা জানাজানি হতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় রায়গঞ্জ শহর জুড়ে। তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ। খবর পেয়েই দলের সহ কর্মীরা ছুটে যায় হাসপাতালে

আরো পড়ুন : A horryfying road accident : ভয়াবহ পথ দুর্ঘটনা, পথচারীদের পিষে দিল সরকারি বাস ! ৪ জনের মৃত্যু, আহত ১৪
পরিবারের অভিযোগ গুলিকরে মারা হয়েছে তাঁকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ভোর রাতেই গ্রেপ্তার হয় দুই অভিযুক্তকে। ধৃতদের নাম পিন্টু পাল ও শুভম সাহা। খুনের পেছনে অন্য কনো কারন রয়েছে কিনা তা খতিয়ে দেখতে আজ রায়গঞ্জ আদালতে ওই দুই অভিযুক্তকে পেশ করে পুলিশি হেপাজতে চাওয়া হবে।
ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে রায়গঞ্জ থানার পুলিশ। মৃত তৃণমূল যুব নেতার বাবার অভিযোগ তাকে গুলি করে খুন করা হয়েছে।
এদিন স্থানীয়রা মধ্য রাতে রক্তাক্ত অবস্থায় তৃণমূলের যুব নেতাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানায়।
কিন্তু হাসপাতালে পৌঁছলেও শেষ রক্ষা হয়নি। জানা গিয়েছে বর্ষবরণের রাতে বাড়ির কাছেই মোহনবাটি বাজার এলকায় পিকনিক করার সময় হয় নব্যেন্দু ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

