SIR Breaking : বুধে শুরু SIR-এর শুনানি, কাদের ডাকতে পারে কমিশন ? লাগবে কী কী নথি ? রইল বিস্তারিত
SIR Breaking
মুনাই ঘোষ : শেষ হয়েছে এনুমারেশন প্রক্রিয়া। এবার প্রকাশিত হবে খসড়া ভোটার তালিক। কমিশনের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে ১৬ ডিসেম্বর বুধবার খসড়া তালিকা প্রকাশিত হবে।

আরো পড়ুন : Siliguri : আগ্নেয়স্ত্র বিক্রির আগেই শিলিগুড়ি থেকে গ্রেপ্তার ১ ! উদ্ধার দেশি পিস্তল ও কার্তুজ
এনুমারেশন ফ্রম ফিল আপ করতে গিয়ে অনেকের কাছেই পর্যাপ্ত তথ্য না থাকায় সমস্যায় পরেছেন অনেকেই। এবার প্রকাশিত সেই খসড়া তালিকায় যদি আপনার নাম না থেকে সে ক্ষেত্রে কী হবে আপনার ? সেই জায়গায় থেকে যে প্রশ্নগুলো বর্তমানে ভাবাচ্ছে।
এবার জেনে নিন শুনানি বা হিয়ারিংয়ে কাদের কাদের ডাকতে পড়তে চলেছে?
যাদের নাম ২০০২-এর সঙ্গে ২০২৫-এর ম্যাপিং ও ম্যাচিং হলেও ইআরও মনে করলে আপনাকে ডাকতে পারেন।
আরো পড়ুন : IndiGo : ইন্ডিগোর ফ্লাইট বাতিলে যাত্রী হয়রানি, এবার সেই যাত্রীদের জন্য বড় ঘোষণা, জেনে নিন বিস্তারিত
কীভাবে ডাকা হবে শুনানিতে ?
নির্বাচন কমিশন জানিয়েছে আধার কার্ড ছাড়া এমন ১১টা নথির কথা উল্লেখ করা হয়েছে তাঁর লোনও একটি আপনাকে হেয়ারিং-এ সাথে নিয়ে যেতেই হবে।
কী সেই ১১টি নথি দেখে নেওয়া যাক :
১) সরকার কর্তৃক জারি করা পরিচয়পত্র (কেন্দ্রীয়/রাজ্য/পিএসইউ)।
২)পাসপোর্ট।
৩)বার্থ সার্টিফিকেট।
৪) মাধ্যমিক বা তার পরের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
৫)জাতিগত সার্টিফিকেট (ওবিসি/এসসি/এসটি)।
৬)পুলিশ/বন বিভাগের পরিচয়পত্র।
ঠিকানা/আবাসিক প্রমাণ :
৭) রাজ্য সরকারের অধীনস্থ কোনও উপযুক্ত স্থায়ী বসবাসের সার্টিফিকেট।
৮) ফেমিলি রেজিস্টার (রাজ্য/স্থানীয় কর্তৃপক্ষ)।
৯) সরকারের দেওয়া ল্যান্ড অথবা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট (জমি/বাড়ি বরাদ্দ সার্টিফিকেট)।
১০) এছাড়া ১৯৮৭ সালের পয়লা জুলাইয়ের আগে বিদ্যুৎ/জল/গ্যাস বিল , ব্যাঙ্ক , পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কনোও নথি দিলেই হবে।
১১) আধার কার্ড (নির্দিষ্ট ইসিআই নির্দেশিকা সহ)।
১২) জাতীয় নাগরিকপঞ্জী (শুধু অসমের ক্ষেত্রে)।

আরো পড়ুন : LPG Price Cut : মাসের প্রথম দিনেই দাম কমলো রান্নার গ্যাসের, শহরভিত্তিক আপডেটেড রেট দেখুন

বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।