Siliguri : আগ্নেয়স্ত্র বিক্রির আগেই শিলিগুড়ি থেকে গ্রেপ্তার ১ ! উদ্ধার দেশি পিস্তল ও কার্তুজ
Siliguri
লক্ষী শর্মা : আগ্নেয়স্ত্র ও কার্তুজ সহ শনিবার শিলিগুড়িতে গ্রেপ্তার হল এক ব্যাক্তি। এদিন আগ্নেয়াস্ত্রটি বিক্রিরির আগেই শিলিগুড়ির মোড় বাজার রেলওয়ে কোয়ার্টার এলকা থেকে এক ব্যক্তিকে আটক করে এনজিপি থানার পুলিশ।

পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃত ব্যক্তিকে আজ রবিবার ( ১৪.১২.২৫ ) জলপাইগুড়ি আদালতে তোলা হবে। গোটা ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে এনজিপি থানার পুলিশ।
আরো পড়ুন : IndiGo : ইন্ডিগোর ফ্লাইট বাতিলে যাত্রী হয়রানি, এবার সেই যাত্রীদের জন্য বড় ঘোষণা, জেনে নিন বিস্তারিত
ধৃতের নাম মহম্মদ আনোয়ার। ধৃত আনোয়ার শিলিগুড়ির ঝংকার মোর সংলগ্ন গোয়ালা বস্তির বাসিন্দা। এনজিপি থানার পুলিশ গোপোন সূত্রে খবর পায় এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে মোড় বাজার রেলওয়ে কোয়াটার এলকায় ঘোরাফেরা করছে।
এরপরেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এনজিপি থানার পুলিশ। সেখানে ঘোরাফেরা করা সন্দেহজনক ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি শুরু করে পুলিশ।
তল্লাশি চালিয়ে ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল সহ একটি তাজা কার্তুজ। পুলিশের তরফে জানা গিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত মহম্মদ আনোয়ার জানিয়েছে তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি বিক্রির উদ্দেশ্যেই ওই এলাকায় এসেছিল।

আরো পড়ুন : LPG Price Cut : মাসের প্রথম দিনেই দাম কমলো রান্নার গ্যাসের, শহরভিত্তিক আপডেটেড রেট দেখুন