Weather Breaking : সময়ের আগে শীতের প্রবেশ, পারদ পড়ল অনেকটাই, বাংলা জুড়ে জাঁকিয়ে ঠান্ডা ! কেমন থাকবে আগামী ৭ দিন
Weather Breaking
মুনাই ঘোষ : উত্তুরে হাওয়ার দাপটে সময়ের আগেই বাংলায় প্রবেশ করল শীত। অর্থাৎ বর্ষার মতো শীতও সময়ের আগে ঘাঁটি গেড়ে ফেলল। বেলার রোদে সামান্য উত্তাপ থাকলেও ভোর এবং সূর্যাস্তের পরে ঠান্ডার দাপট যথেষ্ট।

আজকের দিনটি কেমন থাকবে :
আজ মঙ্গলবার ( ৯.১২.২৫ ) ভোরে কুয়াশার দাপট ছিল। সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশেপাশে থাকবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী দুদিন উত্তরের জেলা দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। আবহাওয়াবিদেরা জানিয়েছেন, চলতি সপ্তাহে তাপমাত্রার উল্লেখ্যোগ্য পরিবর্তন না থাকলেও ঠান্ডার দাপট চলবে।
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে সাধারণত সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নামার পরে অন্তত তিনদিন তা স্থায়ী হলে শীতের ইনিংস শুরু বলে ধরা হয়। আর এবার ডিসেম্বরের প্রথম সপ্তাহে ১৫ ডিগ্রির নিচে না নামলেও তার খুব কাছেই ঘোরাফেরা করছে।
দক্ষিণবঙ্গে শীতের প্রভাব :
সোমবারও দক্ষিণবঙ্গের শীতলতম স্থান ছিল শ্রীনিকেতন। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতা এবং তার পাশ্ববর্তী অঞ্চলে শীতের দাপট যথেষ্ট। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে গত কয়েকদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা নিচেই ঘোরাফেরা করছে।
আরো পড়ুন : SIR in Sonagachi : যৌনকর্মীদের SIR-এর বিশেষ ক্যাম্প এবার সোনাগাছিতে, থাকবেন সিইও মনোজ কুমার,কবে এই শিবির
উত্তরবঙ্গে শীতের প্রভাব :
উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া ও শীতল হাওয়ার দাপটে পারদ স্বাভাবিকের থেকে বেশ কিছুটা নিচে। সোমবার উত্তরবঙ্গের সমতলের মধ্যে শীতলতম স্থান ছিল আলিপুরদুয়ার। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস।
অপরদিকে উপরের পাহাড়ি অঞ্চলে বেশি শিতলতম স্থান ছিল দার্জিলিং। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.২ ডিগ্রি সেলসিয়াস।

আরো পড়ুন : LPG Price Cut : মাসের প্রথম দিনেই দাম কমলো রান্নার গ্যাসের, শহরভিত্তিক আপডেটেড রেট দেখুন

বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।
