Brown Sugar Sized: নিষিদ্ধ মাদক উদ্ধারে বড় সাফল্য পেল রায়গঞ্জ থানা ! ১৫০ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার ২

শান্তি রঞ্জন দাস : রায়গঞ্জ থানার পুলিশ শনিবার গোপন সূত্রের ভিত্তিতে রায়গঞ্জ থানার অন্তর্গত রুপাহার এলকা থেকে ব্রাউন সুগার সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় ১৫০ গ্রাম ব্রাউন সুগার।

বর্তমান যার আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলেন মালদহ জেলার কালিয়াচকের বাসিন্দা রাহাকুল্লা সিং। এবং উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বাসিন্দা মিনাতুল্লা রহমান। শনিবার দুপুরে কালিয়াগঞ্জ থেকে যখন রাহাকুল্লা সিং মিনাতুল্লার কাছে ব্রাউন সুগার বিক্রি করতে আসে।

Raiganj police recovered 150 grams of brown sugar! Arrested 2

ঠিক সেই সময় রায়গঞ্জ থানার আইসি বিশ্বেসর রায়ের নেতৃত্বে, এসআই মৃত্যুঞ্জয় বিশ্বাস এবং এসআই সুপ্রতীক দীক্ষিত নিষিদ্ধ মাদক দ্রব্য সহ তাঁদের হাতেনাতে ধরেফেলে। ধৃতদের আটক করে নিয়ে আসা হয় রায়গঞ্জ থানায়।

আরো পড়ুন : যুবককে কাঁধে নিয়ে ছুটল হাসপাতালে,সেভিক ভলেন্টিয়ারের মানবিক মুখ,প্রাণে বাঁচাল যুবক

রায়গঞ্জ থানার আইসি জানান, এর পেছনে আরও কোনও বড় চক্র রয়েছে কিনা ,তা খতিয়ে দেখছে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিসি আইনে মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের আগামীকাল রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হবে বলে জানায় রায়গঞ্জ থানার পুলিশ।

Leave a Comment