দুর্ঘটনাগ্রস্ত যুবককে কাঁধে নিয়ে ছুটল হাসপাতালে,সেভিক ভলেন্টিয়ারের মানবিক মুখ,প্রাণে বাঁচাল যুবক

তীর্থঙ্কর মুখার্জি : মধ্যে রাতে পথ দুর্ঘটনায় আহত রক্তাক্ত যুবককে কাঁধে নিয়ে হাসপাতালে ছুটল এক সেভিক ভলেন্টিয়ারের। সেই সেভিক ভলেন্টিয়ারের তৎপরতায় প্রণে বাঁচল দুর্ঘটনাগ্রস্থ এক বাইক আরোহীর। আরজি কর কান্ডে যখন কাঠগড়ায় সিভিক ভলান্টিয়ার। ঠিক সেই সময় এক সিভিক ভলানটিয়ারের মানবিক মুখ দেখল শহরবাসি।

আরো পড়ুন : সিবিআইয়ের হাতে এলো ধৃত সঞ্জয়ের ডিএনএ টেস্টের রিপোর্ট, কী বলেছে রিপোর্ট ? কে মুল দোষি ?

জান গিয়েছে, শুক্রবার অর্থাৎ গতকাল রাতে রাত ১১টার নাগাদ দুর্ঘটনার কবলে পরেন এক বাইক চালক ফারহান আলম। দুর্ঘটনার সময় তাঁর পেছেনে ছিলেন আরো এক বাইক আরোহী। দুর্ঘটনাটি ঘটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পেছনের গেটে সংলগ্ন এলকায়। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার আলি নওয়াজ।

The human face of the civic volunteer, the young man saved his life

The civic volunteer carried the injured youth to the hospital

সেখানে পৌঁছে দেখেন তাঁর মাথায় চোট লাগা অবস্থায় রক্তাক্ত অবস্থায় পরেছিলেন ফারহান। গাড়ি আসতে দেড়ি হওয়ায় এরপর তড়িঘড়ি প্রায় ৫০০ মিটার রাস্তা আহত যুবককে কাঁধে নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজে ও হাসপাতালের নিয়ে ভর্তি করান সিভিক ভলান্টিয়ার আলি নওয়াজ।

সেখানেই জীবন রক্ষাপায় ওই বাইক আরহীর। কর্তব্যরত চিকিৎসকেরাও কুর্নিশ জানিয়েছেন ওই সিভিক ভলান্টিয়ার নওয়াজের। আর সিভিক ভলানটিয়ারের মানবিক মুখ দেখল শহরবাসি।

Leave a Comment