সঞ্চিতা সাহা : ক্রমশই শহরের লোকাল এলকায় বাড়ছে চিতা বাঘের আনাগনা। বুধবার বিকালের নাগাদ শিলিগুড়ি শহরের পুরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের শ্রীগুরু বিদ্যামন্দির সংলগ্ন এলকায় এক স্থানীয় বাসিন্দা একটি চিতাবাঘ দেখতে পান। বিষয়টি এলকার লোককে জানাতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলকায়।

স্থানীয়দের কাছথেকে ঘটনার খবর পেয়ে বন দপ্তরের সুকনা বন্যপ্রান বিভাগ এবং সারুগারা রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যায়। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছয় প্রধাননগর থানার পুলিশও।
সারুগারার রেঞ্জার স্বপনকুমার রাউত জানান, স্থানীয় বাসিন্দারা ঠিক কোন জায়গাটিতে চিতা বাঘটি রয়েছে তা চিহ্নিত করে দেখিয়েছে। রাতে চিতাবাঘটিকে বিরক্ত করা হবে না। কারন স্থানীয় বাসিন্দাদের ক্ষতি হতে পারে। ভোরের দিকে তাঁকে জঙ্গলে পাঠিয়ে দেওয়া হবে।