Bus Accident LIVE : সাত সকালে মর্মান্তিক বাস দুর্ঘটনা, ডিভাইডার ভেঙে খালে পড়ল যাত্রী বোঝাই বাস , আহত অনেকে,চলছে উদ্ধার কাজ
Bus Accident
তীর্থঙ্কর মুখার্জি : সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা কবলে যাত্রীবোঝাই বাস। শুক্রবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে খালে পড়ল একটি যাত্রীবোঝাই বাস। বাসের ভেতরে যাত্রীদের চিৎকারে শুনে স্থানীয়রা ছুটে যায়। স্থানীয়রাই উদ্ধার কাজ শুরু করে।

আহত হয়েছে কমপক্ষে ২০ জন যাত্রী। আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয়রাই হাসপাতালে নিয়ে যায়। এইদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রাজারহাট থানার পুলিশ। তাঁরা খতিয়ে দেখছে বাসের ভেতর আর কেউ আটকে রয়েছে কিনা।
স্থানীয়রা জানায়, এদিন সকালে হাড়োয়া থেকে করুণাময়ী আসছিল বাসটি। হাড়োয়া খাল সংলগ্ন ব্রীজে এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর বাস ব্রীজের রেলিং ভেঙে সোজা খালে গিয়ে পড়ে বাসটি।
বাসের এক আহত যাত্রী বলেন, আমি অফিসে যাচ্ছিলাম বাস যাত্রীতে ভর্তি ছিল। একটা বাসকে ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। তবে অনেকে আহত হয়েছে বলেও জানান তিনি। কিন্তু কারোর মৃত্যু হয়নি বলেও জানান।

