ABHISHEK : এসআইআর শুরু হতেই ফের জেলা সফর শুরু করবেন অভিষেক,নজড় রাখছেন সার্বিক পরিস্থিতির উপর
ABHISHEK
তীর্থঙ্কর মুখার্জি : আজ অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু এসআইআর। এসআইয়ার শুরু হতেই এবার আগামী কয়েকদিন নজড় রাখবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এসআইআর নিয়ে জেলা সফরে অভিষেক
এসআইআর শুরু হতেই এবার জেলা সফর শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে অভিষেকের এই সফরের উদ্দেশ্য SIR নিয়ে কোথাও কনো সমস্যা হচ্ছে কিনা, কি ধরনের সমস্যা হচ্ছে এছাড়াও বিএলও-দের কনো রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কিনা।
এসআইআর নিয়ে কোন জেলায় কবে যাবেন অর্থাৎ জেলা সফরের সূচি আগামী কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত হবে বলে জানা গিয়েছে।
অভিষেকের নির্দেশ
অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দলের বিধায়ক, সাংসদ ও নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন প্রত্যেক বিধানসভায় ১৫ জনের টিম তৈরী করতে হবে। যার মধ্যে ৫ জনের কাছে থাকবে ল্যাপটপ। পাঁচ জনের মধ্যে একজন সরাসরি বিএলও-২ এর সাথে যোগাযোগ রাখবেন।
শুক্রবার দলের সাংসদ বিধায়কদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন প্রতিটি অঞ্চলে হেল্প ডেস্ক ও ক্যাম্প তৈরি করতে হবে। ক্যাম্পে থাকবে ল্যাপটপ, প্রিন্টার। অভিষেকের স্পষ্ট বার্তা মানুষ সাহায্য চাইলে, তাকে সর্বোতভাবে সাহায্য করতে হবে।

আরো পড়ুন : Odisha : একি দিনে জোড়া হাতির মৃত্যু, ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু,অপরটি গঞ্জাম জঙ্গলে উদ্ধার হাতির মৃত দেহ
