তীর্থঙ্কর মুখার্জি : মাথা ফাটল পুলিশের, আবার কোয়হাও পুলিশকে মাটিতে ফেলে পেটাল আন্দোলনকারীরা। প্রতি মুহুর্তে স্ট্র্যাটিজি বদলে চলছে বিক্ষোভ। কার্যত শান্তিপূর্ণ আন্দোলনের নামে বেপড়য়া হয়ে উঠেছে আন্দোলনকারীরা। ভিড়ের মধ্যে থেকে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট।

ইটের আঘাতের এক পুলিশ কর্মীর মাথা ফেটে যায় বলে খবর। ছত্রভঙ্গ করতে পুলিশকে পাল্টা লাঠিচার্য,কাদানে গ্যাস সেল ফাটাতে হয়। আন্দোলনকারীরা একেরপর এক গার্ডরেল উপরে ফেলতেই ময়দানে নামে পুলিশের র্যাফ।
আরো পড়ুন : নবান্ন অভিজানের আগে সাংবাদিক বৈঠকে মেজাজ হারালেন শ্লীতাহানিতে অভিযুক্ত অন্যতম আহ্বয়ক!
আজ বিকালে পশ্চিমবঙ্গ বিজেপির তরফে সুকান্ত মজুমদার আগামীকাল ১২ ঘন্টার বনধের ডাক দিলেন। এরপরেই কুনাল ঘোষ বলেন, চক্রান্ত ভেস্তেগেছে বলেই বিজেপি ধর্মঘটের ডাক দিলেন। সাধারণ মানুষেরা সতস্ফুর্ত ভাবেই এই বনধ ব্যার্থ করবে বলেও জানান।
Kolkata Nabanna Protest : Tear gas, water cannon used after crowd breaks barriccades
