HS Semester 3 Results : উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফল প্রকাশের দিন জানাল শিক্ষা সংসদ, চতুর্থ সেমেস্টার নিয়ে কী জানাল
HS Semester 3 Results
মুনাই ঘোষ : পরীক্ষা শেষের এক মাস নয় দিনের মাথায় তৃতীয় সেমেস্টারের ফল প্রকাশ করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সাংসদ।

এই প্রথম ছাত্রছাত্রীরা উচ্চমাধ্যমিকে সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার্থীরা এই প্রথমবার পরীক্ষার পর, দুটো সেমেস্টারের নম্বর যোগ করে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। এবং তৃতীয় ও চতুর্থ সেমেস্টারের প্রাপ্ত নম্বরের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হবে।
ইতিমধ্যেই পরীক্ষার্থীরা তৃতীয় সেমেস্টারের পরীক্ষায় বসেছিল ৮ সেপ্টেম্ববর। আর পরীক্ষা শেষ হয় ২২ সেপ্টেম্বর। পরীক্ষা দেন ৬ লক্ষ ৬০ হাজারের বেশি পরীক্ষার্থী।
আরো পড়ুন : Child Death : মা সঙ্গাহীন, সারা শরীরে ক্ষত,রক্তাক্ত দেহ উদ্ধার ৪ বছরের শিশুর,অভিযুক্ত দাদু কী জানালো পুলিশকে
তৃতীয় সেমেস্টারের ফল প্রকাশের দিন জানাল শিক্ষা সাংসদ
উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফলাফল ঘোষণার তারিখ জানিয়ে দিল শিক্ষা সংসদ। শুক্রবার শিক্ষা সাংসদের তরফে জানানো হয়, আগামী ৩১ অক্টোবর শিক্ষা সংসদ সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করবে।
তবে তৃতীয় সেমেস্টারের ফল প্রকাশ করা হলেও কোনও মেধা তালিকা প্রকাশ করা হবে না। এছাড়াও পর্ষদের তরফে আরো জানানো হয়, দুপুর ১টা থেকে শিক্ষা সংসদের পোর্টাল এবং আরো কয়েকটি মিডিয়া পোর্টালে ফল জানা যাবে।
তৃতীয় সেমেস্টারের কনো বিষেয়ে পরীক্ষা না দিলে চতুর্থ সেমেস্টারের কী বসতে পারবে ছাত্রছাত্রীরা ?
চতুর্থ সেমেস্টারের পরীক্ষা ফেব্রুয়ারিতে হওয়ার কথা। পর্ষদের তরফে জানানো হয়েছে যে সকল পরীক্ষার্থীরা তৃতীয় সেমেস্টারের কনো বিষেয়ে পরীক্ষা না দিয়ে থাকে তবুও সেই পরীক্ষার্থী চতুর্থ সেমেস্টারের বসার সুযোগ পাবে।

আরো পড়ুন : Siliguri : দিঘার পর উত্তরবঙ্গের শিলিগুড়িতে ‘সবচেয়ে বড় শিবমূর্তি’ ! মহাকাল মন্দির নির্মাণের ঘোষণা মমতার

বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।
