Malda : কালিয়াচকের সুজাপুরে প্লাস্টিকের গুদামে ভয়াবহ আগুন, পুড়ে ছাই কোটি কোটি টাকার সামগ্রী
Malda
বিশ্বজিৎ মন্ডল : কালিয়াচক থানা এলাকার সুজাপুরে অবস্থিত একটি প্লাস্টিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে কয়েক লক্ষ টাকার প্লাস্টিক বর্জ্য এবং পণ্য পুড়ে গেছে। আবতার হোসেন ওরফে পুতুরের মালিকানাধীন প্লাস্টিক কারখানায় লাগা আগুন দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে দুটি দমকল বাহিনীর গাড়ি নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন : EPFO 100 % Withdrawal: আরো সরলিকরন হল টাকা তোলা, এখন থেকে তোলা যাবে PF-এ জমানো সম্পূর্ণ টাকা, রইল বিস্তারিত
মালদা জেলার বিভিন্ন স্থান থেকে প্লাস্টিকের চুড়ি সংগ্রহের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত এই কারখানাটি দ্রুত আগুনে পুড়ে যায় এবং ঘনবসতিপূর্ণ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের ঘটনার পর, স্থানীয় বাসিন্দারা কালিয়াচক এলাকায় একটি ফায়ার স্টেশন স্থাপনের জন্য সওয়াল শুরু করেন। কাছাকাছি কোনও ফায়ার স্টেশন না থাকা পরিস্থিতি মোকাবেলায় সমস্যা আরও বাড়িয়ে তোলে।
আরো পড়ুন : RBI changes rules : চলতি বছরে সকল ব্যাংক গ্রাহকদের জন্য বড় ধরনের নিয়ম পরিবর্তনের ঘোষণা করেছে RBI
আগুনের ফলে কেবল ব্যবসাই ব্যাহত হয়নি, বরং কারখানায় কর্মরত ৩০ থেকে ৪০ জন মহিলার জীবিকাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়রা জানায়, এদিন রাত একটার নাগাদ প্রথম আগুনের শিখা দেখতে পান। যা অল্প সময়ের মধ্যেই দ্রুত তা বিস্তীর্ণ এলকা জুড়ে ছড়িয়ে পড়ে।
রাত দু’টোর পর দমকলের একের পর এক ইঞ্জিন এসে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

আরো পড়ুন : Adhar Update 25 : আধার কার্ডের নতুন নিয়ম ২০২৫,১০ বছরের পুরতন কার্ড ব্লক করা হবে, এখনি আপনার যা জানা দরকার
