Horrific Road Accident : ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফিরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ! নিহত ১৩ আহত বেশ কয়েকজন
Horrific Road Accident
সুনিল যাদব : বিহারের কাটিহার জেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।

গতকাল সন্ধ্যা ৬টার দিকে কোধা ব্লকের বাসগাধা চকের কাছে জাতীয় সড়ক ৩১-এ এই দুর্ঘটনাটি ঘটে, যখন একটি বাসের সঙ্গে একটি পিকআপ গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
এই ঘটনায় একজন মোটরসাইকেল আরোহীও নিহত হয়েছেন। আহত সকলকে চিকিৎসার জন্য কোধা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং পূর্ণিয়া মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, একদল ভক্ত ঝাড়খণ্ড থেকে একটি ধর্মীয় অনুষ্ঠান শেষে পিকআপ গাড়িতে করে পূর্ণিয়া ফিরছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাস পিকআপটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। কাটিহারের পুলিশ সুপার শিখর চৌধুরী ঘটনাটি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন : WB Police : ভোটের মুখে ফের ১৪৯ জন পুলিশ কর্মকর্তাকে সরিয়ে দিল নির্বাচন কমিশন ! দেখে নিন সেই তালিকা
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমার গভীর শোক প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরো পড়ুন : Humayun : পর্দাফাস হুমায়ুনের,১০০০ কোটির চুক্তি, হু হু করে ভিডিয়ো ভাইরাল! “ভোটের আগেই জোট ভাঙল মিম”
মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে, তাঁর ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকটাত্মীয়দের প্রত্যেককে ২ লক্ষ টাকা করে এককালীন অনুদান দেওয়া হবে। আহতদের ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।

