Abhishek: ধর্ষণ বিরোধী কঠোর ‘টাইম বাউন্ড’ আইন প্রয়োগ করার দাবি সহ সন্দীপ ঘোষকে নিয়ে কী বললেন অভিষেক

তীর্থঙ্কর মুখার্জি : মেয়ো রোডে তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবসে অভিষেক বলেন, আমরা প্রথমদিন থেকেই এই ন্যক্কারজনক ঘটনার প্রকৃত দোষীদের কঠোরতম শাস্তির দাবি করছি। কিন্তু নারী-বিরোধী, নারী-বিদ্বেষী বিজেপি গত কয়েকদিনে যে নৈরাজ্যের উধাহরণ রেখে গেল, তা ঘৃণ্যতর। যাদের আমলে মণিপুর থেকে হাথরস, উন্নাও থেকে বদলাপুর ঘটে যায়, তাদের কাছে আমাদের নারী সুরক্ষার পাঠ নিতে হবে।

আরো পড়ুন : Bangla Bandh : বনধ না দাদাগিড়ি? জোর করে বন্ধ করা হল ওষুধের দোকান! চোখ রাঙানি খুদে স্কুল ছাত্রীদের,রইল বিস্তর

অভিষেক প্রশ্ন তুলে বলেন, সিবিআই তদন্তের গতিপ্রকিতি কী ? ধর্ষণ-বিরোধী বিচার তখনি হবে যখন ‘টাইম বাউন্ড’ আইন আনা হবে। এই আইন যদি আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে দেশে না আসে, কেন্দ্র সরকার প্রণয়ন না করে, তাহলে দিল্লিতে আন্দোলন হবে।

মুখ্যমন্ত্রী ইতিমধ্যে কেন্দ্রকে চিঠি লিখেছে। আমরা কেন্দ্রকে দলগতভাবে চিঠি লিখবো। পাশাপাশি ধর্ষণ বিরোধী আইন প্রণয়নের ক্ষেত্রে ‘প্রাইভেট মেম্বার বিল’ নিয়ে আসার কথা বলেন। কেন্দ্র সরকার যদি ‘টাইম বাউন্ড’ আইন আনা না হয় তাহলে প্রাইভেট মেম্বার বিল মুভ করিয়ে সেটা বিল হিসেবে আইনসভায় পাশা করিয়ে আইন তৈরি করানো হবে।

আরো পড়ুন : বিজেপির রাজ্যে মোদীর হাতে উন্মচন হওয়া শিবাজী মহারাজের মূর্তির আয়ু মাত্র ৮ মাস! কটাক্ষ বিরোধীদের

অভিষেক আরো বলেন, প্রত্যেক সাংসদের অধিকার আছে, প্রাইভেট মেম্বার বিল মুভ করিয়ে সেটা বিল হিসাবে আইনসভায় পাশ করিয়ে আইন তৈরি করার। আর বাংলার মানুষ এই অধিকার দিয়েছে।

Leave a Comment