Bangla Bandh : বনধ না দাদাগিড়ি? জোর করে বন্ধ করা হল ওষুধের দোকান! চোখ রাঙানি খুদে স্কুল ছাত্রীদের,রইল বিস্তর

কেয়া সরকার, অনুশিবা সেন : গতোকাল বিজেপি ১২ ঘন্টার বনধ ডাক দিয়েছে বাংলা জুড়ে। আজ অর্থাৎ বুধবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বনধের সমর্থনে পথে নেমে জরুরি পরিষেবা ওষুধের দোকান বন্ধ করাল বিজেপি নেতা কর্মীরা। পূর্বের বনধের ইতিহাসে এমন ঘটানা ঘটেনি বলেই অভিযোগ তুলল ওষুধের দোকানে আসা ক্রেতারা।

রায়গঞ্জ (উত্তরবঙ্গ) :

বুধবার সকালে বিজেপির ডাকা বনধে মিশ্র প্রভাব দেখা মিলল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে। অন্যান্য দিনের মতো গাড়ি পথে নেমেছে। যদিও এদিন সকালে রায়গঞ্জ শহরের ভেতর অবস্থিত রেল গেটে বিজেপি জেলা সভাপতির নেতৃত্বে পথ অবরোধ কর্মসূচী শুরু করতেই অবরোধ তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শিলিগুড়ি :

বুধবার বনধের সকালে শিলিগুড়ি জংশন এলকায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসে হামলা চালায় বিজেপি কর্মী-সমর্থকেরা। এর জেরেই উত্তেজনা ছড়াল জংশন এলকায়। পুলিশ ৮ জন বিজেপি কত্ররমীদের গ্রেপ্তার করে।

বারাসাত :

বারাসাতে চাপাডালি মোড়ে দোকানিদের জোর করে দোকান বন্ধ করিয়ে দিল বিজেপি নেতা ও কর্মীরা। পাশাপাশি গাড়ির আটকে চাবি কেরে নিয়ে চলল ভাঙচুর। বাদ যায়নি ট্রেন অবরোধও। শাসক দলের দাবি কোনওভাবেই ট্রেন পরিষেবা বন্ধ করা যাবে না।

মেদিনীপুর :

মেদিনীপুর সদর শহরে টায়ার জ্বালিয়ে রাস্তায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকেরা। এখন পর্যন্ত জেলাজুড়ে মোট পাঁচ জনকে আটক করেছে কোতোয়ালি থানার পুলিশ। সবমিলিয়ে মেদিনীপুরে বনধের তেমন কনো প্রভাব পড়েনি।

বনধ সফল করতে বাদ গেলোনা ক্ষুদে স্কুল পড়ুয়ারাও। পূর্বমেদিনীপুরের গয়েশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের স্কুলে বাধা দেওয়ার সাথে শাসানোর অভিযোগ বিজেপি মহিলা কর্মীদের বিরুদ্ধে।

দক্ষিণ দিনাজপুর (উত্তরবঙ্গ) :

সকাল থেকেই বনধ ঘিরে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভা এলকায় বিজেপি এবং তৃণমূলের কর্মীদের মধ্যে ঝামেলা বাধে। বনধের সমর্থনে বালুরঘাট সরকারি বাসট্যান্ডের সামনে নেমে পিকেটিং করে বিজেপি কর্মীরা। পাল্টা বনধের বিরোধিতা করে পথে নামে তৃণমূলের কর্মী-সমর্থকেরা। অশান্তি ছড়ানোর অভিযোগে বালুরঘাটে বিজেপির টাউন সভাপতি সমীরপ্রসাদ দত্তকে গ্রেফতার করেছে পুলুশ।

ঘাটাল :

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সেন্ট্রাল বাসট্যান্ড বনধের সমর্থনে বের হওয়া মিছিল পুলিশ আটকে দিতেই শুরু হয় পুলিশের সাথে ধস্তাধস্তি। এরপরেই দলের কর্মী সহ কয়েকজন বিজেপি বিধায়ককে আটক করে পুলিশ।

মানকুন্ডু :

বিজেপির ডাকা ‘বাংলা বনধ’কে সফল করতে বিজেপির রেল অবরোধের জেরে উত্তেজনা ছড়িয়েছে মানকুন্ডু স্টেশনে। অবরোধের জেরে স্টেশনে আটকে পরে ডাউন এবং আপ লাইনের ট্রেন। পুলিশ এসে বিক্ষোভকারীদের সরাতে গেলেই ধুন্ধুমার বেধে যায় দু’পক্ষের মধ্যেই। বিজেপি কর্মীদের হাটাতে পুলিশ লাঠিচার্য শুরু করে। ছোড়া হয় কাদানে গ্যাসও।

শিয়ালদহ :

বনধের জেরে শিয়ালদহের দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল। বনধ সমর্থকেরা লক্ষীকান্তপুরের একাধিক রেল স্টেশনে ওভারহেড তারে কলাপাতা ফেলে ট্রেন চলাচল ব্যাহত করে। রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ থেকে লক্ষীকান্তপুর, কাকদ্বীপ, নামখামাগামী ট্রেন চলাচল কিছুক্ষনের জন ট্রেন চলাচল বন্ধ থাকার পর পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ উঠে যায়।

রানাঘাট :

বনধের সমর্থনে রানাঘাটে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার নেতৃত্বে একাধিক রেলস্টেশন অবরোধ করেন বিজেপি কর্মী-সমর্থকেরা। পাল্টা বনধের বিরোধিতায় পথে নামেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা।

কোচবিহার (উত্তরবঙ্গ) :

সকাল থেকে কোচবিহারে বনধের প্রভাব তেমন ভাবে লক্ষ্যকরা না গেলেও কিছু কিছু জায়গায় পথে নেমে বিক্ষোভ দেখার বিজেপির কর্মী-সমর্থকেরা। পুলিশ সূত্রে খবর, সকাল ১০টা পর্যন্ত দু’জন বিজেপি বিধায়ক সহ ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ভাটপাড়া :

ভাটপাড়ায় বনধের সকালে গুলি চলার অভিযোগ তুলল বিজেপি। ঘটনায় একজন আহত হয়েছে বলে খবর।

কালিয়াগঞ্জ (উত্তরবঙ্গ) :

বনধের সকালে কালিয়াগঞ্জ শহরে সুকান্ত মোড় থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত একটি মিছিল বেরকরে বিজেপি। মিছিল বিবেকান্দ মোড়ে পৌঁছে পথ অবরোধ করে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। শহর জুড়ে পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করেছে। মোটের ওপর কালিয়াগঞ্জে বনধের তেমন কনো প্রভাব পড়তে দেখা যায়নি।

মালদহ (উত্তরবঙ্গ):

বনধকে ঘিরে উত্তেজনা ছড়াল পুরাতন মালদহে। পুলিশের সামনেই বচসায় জড়ালেন তৃণমূল-বেজেপি সমর্থকেরা। মোটের ওপর মিশ্র প্রভাব পড়েছে উত্তর ও দক্ষিণ মালদাহতে।

Leave a Comment