বিজেপির রাজ্যে মোদীর হাতে উন্মচন হওয়া শিবাজী মহারাজের মূর্তির আয়ু মাত্র ৮ মাস! কটাক্ষ বিরোধীদের

বিনোদ গুপ্তা : গত ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নৌসেনা দিবসে শিবাজী মহারাজের মূর্তির আবরণ উন্মোচন করেছিলেন। কিন্তু বর্ষপূর্তিও হয়নি, তাঁর আগেই মাত্র ৮ মাসেই হুড়মুড়িয়ে ভেঙে পরল মহারাষ্ট্রের আবেগ ৩৫ ফুটের শিবাজী মহারাজের মূর্তি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শিবাজী মহারাজের মূর্তি ভাঙার কারন হিসেবে জানা গিয়েছে, মূর্তির নাট বল্টুতে মোরচে ধরার সাথে জং ধরেছিল ইস্পাতেও। শিবানির মূর্তি ভেঙে পড়া নিয়ে চাপে শিন্ডে সরকার। প্রশ্ন তুলছে বিরোধীরা একবছর পার না হতেই কী ভাবে ভেঙে পড়ল মূর্তী।

Unveiled 8 months ago, 35ft steel satatue of Shivaji at Malvan fort collapses

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর ১টা নাগাদ মালভানের রাজকোট দূর্গে ভেঙে পড়ে শিবাজী মহারাজের সেই মূর্তি। শিবাজীর মূর্তি ভেঙে পড়ার জন্য প্রবল হাওয়াকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।

আরো পড়ুন : Live : পুলিশকে মাটিতে ফেলে পেটানো থেকে মাথা ফাটালো আন্দোলনকারী, বিজেপির ১২ ঘন্টা বনধের ডাক

জানা গিয়েছে পূর্ত দফতরের তরফে এই মূর্তি নির্মাণের বরাত পাওয়া ঠিকাদার জয়দীপ আপ্টে এবং চেতন পাটিলের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তুলে এফআইআর দায়ের করেছে।

Leave a Comment