নবান্ন অভিযানে নেওয়া হয়নি পুলিশের কনো অনুমতি, সাধারণ মানুষকে সতর্ক করে কী বার্তা দিল পুলিশ ADGP

তীর্থঙ্কর মুখার্জি : নবান্নে সোমবার সাংবাদিক সম্মেলন করলে এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভার্মা। এদিন সাংবাদিক সম্মেলন থেকে ২৭ আগস্টের নবান্ন অভিজানের বিষয়ে সাধারণ মানুষকে অবগত করে বলেন, ২৭ আগস্ট নবান্ন অভিযান বা মিছিলের জন্য আজ, সোমবার দুপুর ২টো পর্যন্ত কনোও সংগঠন অনুমতি নেননি। আগামীকাল নবান্ন অভিযান বেআইনি। সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন যাতে কোনও ভাবেই যাতে অনভিপ্রেত ঘটনা না ঘটে।

আরো পড়ুন : Nabanna : ২৭-এর অভিযানে হিংসার ছক,ছাত্রদের উস্কানি গেরুয়া শিবিরের! নেই বাম-ডান, সতর্ক প্রশাসন

অপরদিকে আগামীকাল নবান্ন অভিযানের পাশাপাশি রয়েছে নেট পরিক্ষা। পরীক্ষার্থীদের সুবিধার্থে রাস্তায় পর্যাপ্ত পুলিশ ব্যবস্থা থাকবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়াও জানানো হয়েছে, পরীক্ষার্থীরা যাতে নিরাপদে এবং নির্বিঘ্নে যাতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে সেটাও পুলিশের তরফে নিশ্চিত করা হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Tuesday’s scheduled Nabanna Abhijan Rally is illegal, attempt to incite unrest

এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভার্মা আরো বলেন, নবান্ন অভিযান নিয়ে স্পেসিফিক ইনপুট রয়েছে পুলিশের কাছে। তাঁর দাবি, এই অভিযানে বিশৃঙ্খলা তৈরি করার পরিকল্পনা নিয়ে দুষ্কৃতীরা সাধারণ মানুষের মধ্যে মিশে থাকবে। এই বিষয়ে সাধারণ মানুষকে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন তিনি।

আরো পড়ুন : UPS Scheme: অবসরের পর এবার নয়া প্রকল্প UPS-এ ভাগ্যের চাকা ঘুরবে সরকারি কর্মীদের,কী কী সুবিধা পাওয়া যাবে ?

সোমবার আজ থেকেই নবান্ন ও সংলগ্ন এলকায় আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার দাবি করে বলেন, “পশচিমবঙ্গ ছাত্র সমাজ নামে কোনও সংগঠনের অস্তিত্ব আছে আমরা এর আগে শুনিনি”।

Leave a Comment