কেয়া সরকার : রাত পোহালেই নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিবঙ্গ ছাত্র সমাজ। গত শুক্রবার সেই তিনজনের মুখ পরদার আরাল থেকে সামনে এসেছে। তাঁদের মধ্যে একজন শুভঙ্কর হালদার। তিনি নবদ্বীপের বাসিন্দা। শুভঙ্করে বিরুদ্ধে নবদ্বীপ থানায় শ্লীতহানির 90 রয়েছে। শুভঙ্কর সিকার করে নেন যে তাঁর বিরুদ্ধে ৩০ থেকে ৩২টি মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে।
আরো পড়ুন : Nabanna : ২৭-এর অভিযানে হিংসার ছক,ছাত্রদের উস্কানি গেরুয়া শিবিরের! নেই বাম-ডান, সতর্ক প্রশাসন
নবান্ন অভিযানের দ্বিতীয় মুখ সায়ন বলেন, মঙ্গলবার দুপুর ১টায় কলকাতার কলেজ স্কোয়্যার এবং হাওড়ার সাঁতরাগাছীতে এসে জমায়েত হবে। এর পরে মিছিল যাবে নবান্নের দিকে। একাধিক অভিযোগ তোলা হয়।
সোমবার সাংবাদিক সম্মেলনে সেই প্রশ্ন তোলা হলে রিতিমতে মেজাজ হারান শুভঙ্কর। প্রশ্নবানে চাপে পরে স্বীকার করে নেন যে, তিনি আরএসএসের সদস্য। এদিকে, শুভঙ্করকে নিয়ে রবিবার প্রশ্ন তোলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তীও একই অভিযোগ তোলেন।
