Wild Boar Attack : উত্তরবঙ্গের জঙ্গলে ত্রাস এখন বুনো শুয়োর ! তিন দিনে আক্রান্ত ৫, মৃত্যু হয়েছে ১ জনের
Wild Boar Attack
মুনাই ঘোষ : নাগরাকাটায় এখন ত্রাস বুনো শুয়োর, বুনো শুয়োরের আচমকা আক্রমণে গুরুতর আহত হলে এক চা শ্রমিক। আহত চা শ্রমিকের নাম সংগ্রাম লোহার। তিনি পেশায় চা শ্রমিক। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধিন। চিকিৎসাধিন অবস্থায় তিনি বলেন আজ জিতি চা বাগানে কাজ করার সময় ওই বুনো শুয়োর তাঁর উপর আচমকাই আক্রমণ করে।

বনদপ্তরের তরফে জানা গিয়েছে, নিত্যদিনের মতো সংগ্রাম লোহার নামের চা শ্রমিক মঙ্গলবার দুপুরে জিতি চা বাগানের ১৭ নম্বর সেকশনের চা পাতা তোলসার কাজ করা কালিন চা গাছের ঝোঁপে আড়ালে লুকিয়ে ছিল। এরপর চিতার অতর্কিত আক্রমোন করে।
আরো পড়ুন : Raiganj : বাইপাসে ভয়াবহ পথ দুর্ঘটনা ! হোলির সকালে বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত ১ মহিলা
চা শ্রমিকের পায়ের উপরের অংসে ধারালো দাঁত বসিয়ে দেয়। আক্রান্ত অবস্থায় মাটিতে শুয়েই লড়াই চালায় ওই হিংস্র বুনোর সাথে। এরপর বুনোটি পালিয়ে যায়।
পরিসংখ্যান বলছে এই বুনো শুয়োরের হামলায় নাগরাকাটা ব্লকে এই নিয়ে তিন দিনে নাগরাকাটা ব্লকে বুনো শুয়োরের হামলায় ৫ জন আহত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১ জনের। এর আগে গতো সোমবার দুপুরে বামন্ডাঙ্গা চা বাগানে শুয়োরের পালের সামনে পড়ে ছিটকে গিয়ে আহত হন লালবচন ওরাওঁ ও তাঁর স্ত্রী সুশন্তি লোহার।
তাঁর আগে গত রবিবার রাতে ওই একই রাস্তায় বুনো শুয়োরের আক্রমনের সামনে পড়ে বাইকথেকে পড়ে ঘটস্থলে মৃত্যু হয় বামোন্ডাঙ্গার বাসিন্দা মাংকি মুন্ডার। একি ঘটোনায় আহত হন আরো দুই তরুণ অজয় মাংকিমুন্ডাক এবং কৃষ্ণ লোহার। উল্লেখ্য, ডায়না ও গরুমারা জঙ্গল এলকায় হাতি ,চিতাবাঘ, বুনোশুয়োর ও বাইসনের উপদ্রব বেড়ে যাওয়ায় নিত্যদিনই এই ধরণের ঘটনা ঘটছে।
আহত রক্তাক্ত অবস্থায় সংগ্রামের চিৎকার শুনে অন্য চা শ্রমিকেরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে সুলকাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে মালবাজার সুপারস্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়।


বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।
