WBSEDCL : পুজোর মুখে বিদ্যুৎ নিয়ে বড় ঘোষণা মন্ত্রী অরুপ বিশ্বাসের ! এক নম্বরেই সব সুবিধা, রইল বিস্তর
WBSEDCL
কেয়া সরকার : দূর্গা পুজোয় সুষ্ঠ পরিষেবা প্রদানের জন্য বৃহস্পতিবার একটি কন্ট্রোল রুমের উদ্বোধন হল। এই কন্ট্রোল রুমটির উদ্বোধন করেন বিদ্যুৎমন্ত্রী অরুপ বিশ্বাস। মন্ত্রীর সাথে এদিন উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের সচিব শান্তনু বসু-সহ সিইএসসির আধিকারিকেরা। বর্তমানে হোয়াটসঅ্যাপ একটি অত্যন্ত উপযোগী অ্যাপস।
Table of Contents
তাই এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেক পরিষেবাই দেওয়া হয়ে থাকে। ইতিমধ্যেই সিইএসসি হোয়াটসঅ্যাপ নম্বরে বিভিন্ন ধরনের পরিষেবা দিচ্ছে। এদিন মন্ত্রী জানান, এবার থেকে ডাব্লুবিএসইডিসিএল পরিষেবা দেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। অর্থাৎ পরিষেবায় আরো বেশিকরে গতি আনতে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা (WBSEDCL) একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করল।
নম্বরটি হল ৮৪৩৩৭১৯১২২ ( 8433719122 )। এই নম্বরের মাধ্যমে গ্রাহকেরা একাধিক বিষয়ে জানতে এবং সমস্যার কথা জানাতে পারবেন। এদিন তেমনটাই জানান রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী। তাই এবার নিজের মোবাইলে সেভ করে নিন এই গুরুত্বপূর্ণ নম্বরটি।

আরো পড়ুন : sexually assaulted : BJP শাসিত রাজ্য গুজরাটে ১০ মাসের শিশুকে ধর্ষণ ! সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধিন শিশুটি
Power Minister Arup Biswas inaugurated the control room to provide smooth service on Durga Puja
8433719122 through this number customers can know about multiple issues and report problems.
কী কী বিষয় জানতে এবং জানাতে পারা জাবে এছাড়াও কী কী পরিষেবা মিলবে এই নম্বরে….
১) সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, কোথাও বিদ্যুতের লাইন বিপদজনক অবস্থায় থাকলে এই হোয়াটসঅ্যাপ নম্বরের মধ্যদিয়ে সেটারও ছবি তুলে পাঠাতে পারবেন গ্রাহকরা।
২) কোন পদ্ধতিতে বা কোন ভুল শুধরে নিলে বাঁচানো যাবে বিদ্যুতের বিল। যানা যাবে বাঁচানোর বিভিন্ন পদ্ধতি
৩) নতুন কানেকশনের জন্য আবেদন করা যাবে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে
৪) থাকবে প্রিপেড ভাউচার রিচার্যের সুবিধা
৫) জানা যাবে নতুন কানেকশনের পরিমাণ
৬) থাকছে বিল প্রদান করার সুবিধাও
৭) সুবিধা থাকছে বিল পেমেন্টের পর বিল রসিদ ডাউনলোডের
৮) সুবিধা থাকছে বিলের কপি ডাউনলোড এবং বিল দেখার
৯) বিল সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন গ্রাহকেরা

আরো পড়ুন : Bengaluru Murder Case : এক মহিলাকে ৫৯ টুকরো! খুনের নয়া মোড়, সামনে এল অভিযুক্তর পরিচয় এবং পরিনতি
