WB Caged Zeenat : এ যেন যুদ্ধ জয়,কোন কৌশলে জিনাত খাঁচাবন্দি হল ? বনকর্মীদের অভিনন্দন মমতার

WB Caged Zeenat : এ যেন যুদ্ধ জয়,কোন কৌশলে জিনাত খাঁচাবন্দি হল ? বনকর্মীদের অভিনন্দন মমতার

Contents

WB Caged Zeenat

মিষ্টু মুখার্জি : চতুর্থ ঘুমপাড়ানি গুলিতে সাফল্য পেল বনকর্মিরা। বাঘিনী জিনাত যেন রিতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল বনকর্মীদের কাছে। রবিবার বিকেল ৩.৫৮ মিনিটে বনকর্মীদের ছোড়া চতুর্থ ঘুমপাড়ানি গুলিতে বাগে আসে তিন বছর বয়েসী বাঘিনী।

বনদপ্তর সূত্রে খবর, শনিবার রাতে জিনাত ছিল বাঁকুড়ার গোঁসাইডিহিতে। সেই রাতেই বাঘিনীকে লক্ষ্যকরে ৩টি গুলি ছোড়া হয়। কিন্তু তাতেও কাবু করা যায়নি তাকে। সাতদিন ধরে বাঁকুড়া, পুরুলিয়া সহ ঝাড়গ্রামবাসীর পাশাপাশি বনকর্মীদেরও নাকানিচুবানি খাইয়ে ছেড়েছে জিনাত।

Tiger Zeenat keeps Bengal’s Forest ofiicial on their toes as she cross 3 districts, attempt to tranquilliise big cat fails

The search began after the signal of the radio collar around Zeenat’s neck

The search began after the signal of the radio collar around Zeenat’s neck

আরো পড়ুন : Abhishek : নতুন বছরে চিকিৎসা ব্যবস্থায় নতুন চমক দিতে চলেছে অভিষেক!”চলমান-হাসপাতাল”

WB Caged Zeenat
WB Caged Zeenat
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

গত ১৫ নভেম্বর মহারাষ্ট্রের তাডোবে-আন্ধারি ব্যাঘ্র প্রকল্প থেকে বাঘিনীকে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পে আনা হয়। পর্যবেক্ষণের পর জিনাতকে রেডিয়ো কলার পড়িয়ে সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পে ছাড়া হয়। এরপর ১৫ ডিসেম্বর উড়িশ্যার টাইগার রিজার্ভ ফরেস্ট থেকে পালিয়ে যায় জিনাত।

আরো পড়ুন : Death 179, Plane Crash LIVE : ভয়াবহ বিমান দুর্ঘটনা, ভেঙে পডল ১৮১ জন যাত্রীবাহি বিমান! মৃত ১৭৯

এরপর জিনাতের গলায় থাকা রেডিয়ো কলারের সঙ্কেত ধরে খোঁজ শুরু হয়। কলারের সঙ্কেত থেকে জানা যায় ঝাড়গ্রামের কাঁকড়াঝোড় জঙ্গলে রয়েছে জিনাত। তাঁর খোঁজে বেড়িয়ে পড়ে বাংলা, উড়িশ্যা ও ঝাড়খন্ড রাজ্যের বনদপ্তরের আধিকারিকরা। এর বাইরেও ডাক পরে সুন্দর বনের বনকর্মীদের। কিন্তু কনো কিছুতেই জিনাতকে খাঁচা বন্দি করা যাচ্ছিল না।

WB Caged Zeenat
WB Caged Zeenat
কোন কৌশলে জিনাতকে খাঁচা বন্দি করা গেল ?

বাঘিনী যখন তিনটি রাজ্যের বনকর্মীদের নাকানিচুবানি খাইয়ে চলেছে। ঠিক তখন জিনাতকে খাঁচা বন্দি করতে শেষমেষ গোঁসাইডিহি এলকায় জায়গায় জায়গায় আগুন লাগানো হয়। কারন বাঘ আগুনকে দেখে ভয় পায়। সেই পদ্ধতি অবলম্বন করে আসে সাফল্য।

আরো পড়ুন : Arrested in UP rape case 3 : যোগী রাজ্যে আবারো ধর্ষণ,তিন অভিযুক্তের লাগাতার ধর্ষণে অন্ত:সত্ত্বা কিশোরী, ধৃত ৩

পাশাপাশি বনকর্মীদের ছোড়া চতুর্থ ঘুমপাড়ানি গুলি ছোড়ার ৩০ মিনিট পর বনদপ্তরের তরফে জানা হয় জিনাতকে খাঁচায় বন্দি করা সম্ভব হয়েছে। জিনাত খাঁচা বন্দির খবর পেয়েই বনকর্মীদের ধন্যবাদ জানিয়ে এক্স হ্যান্ডেলে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

WB Caged Zeenat
WB Caged Zeenat

আরো পড়ুন : Islampur Accidents Die 2 : মর্মান্তিক, ইসলামপুরে বাসের রেষারেষিতে প্রাণ হারাল এক শিশু সহ ২,আহত অনেকে

Leave a Comment